1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
জুমার নামাজে খুতবা দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও  - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

জুমার নামাজে খুতবা দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও 

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৯৯ Time View

জুমার নামাজে খুতবা দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও 

নিজস্ব প্রতিবেদন : জুমার নামাজে খুতবা পাঠ করে প্রশংসায় ভাসছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম। খুতবা পড়ার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।

গত শুক্রবার (২৫ এপ্রিল) তিনি উপজেলার সোহাগদল ইউনিয়নের একতার হাটবাজার পরিদর্শন করতে যান। সেখানে পরিদর্শনকালে জুমার নামাজের সময় হয়ে গেলে তিনি দক্ষিণ সোহাগদল একতার হাটবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান
মসজিদে গিয়ে ইউএনও মো. জাহিদুল ইসলাম নামাজের খুতবার পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সমাজের শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে ইসলামের গুরুত্ব ও দেশের প্রচলিত আইনের আলোকে কিছু বক্তব্য দেন। পরে ইউএনও জুমার নামাজের খুতবা পাঠ করে জুমার নামাজ পড়ান। নামাজ শেষে তিনি সকলের শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন।

এ সময় তিনি বলেন, আগে শিশুরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করার জন্য মক্তবে আসত, এখন আর সেভাবে শিশুরা মক্তবমুখী হচ্ছে না। পারিবারিক শিক্ষা ও পুথিগত শিক্ষার মান বেড়েছে সেইসঙ্গে ধর্মীয় শিক্ষার অভাব থেকেই যাচ্ছে। প্রতিটি শিশুকে ধর্মীয় অনুশাসন মেনে চলা অবশ্যম্ভাবী। কারণ ধর্মীয় শিক্ষা না দিলে প্রকৃত আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় না।

ওই দিন রাতে এ সংক্রান্ত একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। বিভিন্নজন তাদের আইডিতে ভিডিওটি শেয়ার করেছেন। সেখানে কমেন্ট বক্সে ইউএনওর প্রশংসা করে নেটিজেনরা হাজার হাজার মন্তব্যও করেছেন।

জাহারুল ইসলাম নামে এক ব্যক্তি লিখেছেন, মহান আল্লাহ তায়ালার দরবারে অসংখ্য শুকরিয়া যে আমরা নেছারাবাদ উপজেলাবাসী এমন একজন যোগ্য ও দ্বীনদার উপজেলা নির্বাহী অফিসার পেয়েছি। একটি দেশ গঠনে বা দেশ বিনির্মাণে প্রশাসনিক কার্যালয় থেকে যেভাবে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটা সে করেছে। এ উদ্যোগের পাশাপাশি মসজিদের মেম্বার থেকেও পদক্ষেপ গ্রহণ করলে আরও ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। দোয়া করি আল্লাহ তায়ালা স্যারের হায়াতে বারাকা দান করুক। তার ছোঁয়ায় আমাদের নেছারাবাদ উপজেলা আরও সুন্দর সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক, শুভকামনা স্যার আপনার জন্য।

এছাড়াও কমেন্টে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ ও শুভকামনা লিখে প্রশংসা করছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

উল্লেখ্য, পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরিশালের বাকেরগঞ্জ জন্মগ্রহণ করেন। তিনি গত ২৩ মার্চ স্বরূপকাঠি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)