1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ৩ জন, শিক্ষার্থী ৬  - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কাউখালীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ৩ জন, শিক্ষার্থী ৬ 

মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়া
  • Update Time : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৭৪ Time View

কাউখালীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ৩ জন, শিক্ষার্থী ৬ 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ জন শিক্ষক ও ৬ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়ের  কার্যকলাপ চলছে।
মঙ্গলবার ২২ এপ্রিল সরেজমিনে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের
জব্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গিয়ে দেখা গেছে, বিদ্যালয়টিতে ৩জন শিক্ষক রয়েছে ও ছাত্রছাত্রীর উপস্থিতি সংখ্যা মাত্র ৬ জন।
বিদ্যালয়ের কাগজে-কলমে দেখা গেছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোন ছাত্র-ছাত্রী নেই, তৃতীয় শ্রেণীতে দুইজন ছাত্রী, চতুর্থ শ্রেণীতে একজন ছাত্র ও একজন ছাত্রী এবং পঞ্চম শ্রেণীতে দুইজন ছাত্র ও দুইজন ছাত্রী সব মিলিয়ে বিদ্যালয়টিতে কাগজে-কলমে ৭ জন ছাত্র-ছাত্রী রয়েছে।
এলাকার বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবকরা জানান, বিদ্যালয়ের শিক্ষকদের আগ্রহ কম। কারণ তারা তো মাস গেলে বেতন পাচ্ছে। বিদ্যালয়ের আশেপাশে  ছাত্র-ছাত্রীদের ভর্তির ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না পক্ষান্তরে মাদ্রাসাগুলোর শিক্ষকরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্রছাত্রীদের মাদ্রাসা ভর্তি করার চেষ্টা করে। নাম প্রকাশে অনিচ্ছু এক নারী
অভিভাবক  জানান শিক্ষকদের আগ্রহ কম থাকার কারণে বিদ্যালয়টিতে ছাত্রছাত্রী কমে গেছে। এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর সিকদার জানান, ভৌগলিক অবস্থা ও যাতায়াত ব্যবস্থা খারাপ থাকার কারণে বিদ্যালয়টিতে ছাত্রছাত্রী কমে যাচ্ছে। সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ জানান, ভৌগোলিক সমস্যার পাশাপাশি শিক্ষকরা যদি আন্তরিক হত তাহলে উক্ত বিদ্যালয় ছাত্রছাত্রী সংখ্যা বৃদ্ধি পেত।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, বিষয়টি আমার নজরে এসেছে আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার জন্য।
 এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যে বিদ্যালয়ে ২০ জনের কম শিক্ষার্থী রয়েছে তাদের নিকটতম সরকারি প্রাথমিক বিদ্যালয় সমন্বয় করা হইবে। এ ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)