আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি. : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওয়েল মোড় এলাকায়। একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আরোহী সাবিকুন নাহার মুনা (১৯) নামের এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু ও প্রাইভেট কারের মালিক ও চালক ফাহিম আহমেদ ওসমানী (২৬)।
নিহত মুনা চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের বেলেপুকুর মহল্লার সাইফুল ইসলামের ছেলে ও নবাবগঞ্জ সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। আহত ফাহিম শহরের ইসলামপুর মহল্লার বাসিন্দা ও ওষুধ ব্যবসায়ী জাফর আহমেদ ওসামনীর ছেলে।
তিনি চাঁপাইনবাবগঞ্জ এক্সিম ব্য্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বাবার ব্যবসা দেখাশোনা করেন। জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের সোনার মোড় নামক স্থানে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে পেছন থেকে ট্রাকচাপায় ইসমাইল হোসেন (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের উজ্জলতলা গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে ও কাপড় ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় প্রানে রক্ষা পান মোটরসাইকেল চালক।
পরিবার, পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, রবিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকা থেকে শহরের দিকে ফেরার পথে ধীনগর পাওয়েল মোড় এলাকায় ট্রাক ও অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নেমে গিয়ে গাছে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় প্রাইভেট কার। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দুজনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মুনাকে মৃত ঘোষণা করেন ও ফাহিমকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিন দুপুর ২টার দিকে পেছন থেকে ট্রাকচাপায় ঘটনাস্থলে আহত হন ইসমাইল। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী নেওয়ার পথে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। ইসমাইল নিহতের ঘটনায় মামলা হয়েছে।
মুনা নিহতের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।