1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
মাতারবাড়িতে ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উ*দ্ধার করেছে নৌবাহিনী - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার শক্তি বাড়িয়ে প্রবল ঘূ’র্ণিঝড়ে পরিণত ‌‘মুরাসু’, আ’ঘাত হানতে পারে যেসব এলাকায় ‎কাঠের ভা’ঙা সেতুতে ১৫ গ্রামের মানুষের ঝুঁ’কিপূর্ণ চলাচল‎

মাতারবাড়িতে ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উ*দ্ধার করেছে নৌবাহিনী

প্রেস বিজ্ঞপ্তি
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১০৪ Time View

মাতারবাড়িতে ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উ*দ্ধার করেছে নৌবাহিনী

প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম, ১৯ এপ্রিল ২০২৫: সাধারণ মানুষের জানমালের সুরক্ষা, মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনসহ দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল শুক্রবার (১৮-০৪-২০২৫)দিবাগত রাতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাতারবাড়ি নৌবাহিনী কন্টিনজেন্ট যৌথ অভিযান পরিচালনা করে দারাখাল ব্রিজ সংলগ্ন এলাকা হতে ইজিবাইকসহ অপহরণকৃত চালক ওমর ফারুককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।
গত ১৮ এপ্রিল ২০২৫ রাত আনুমানিক ৯ ঘটিকায় মহেশখালী উপজেলার কালারমারছড়া বাজার হতে ভিকটিম ওমর ফারুকের ইজিবাইকে ০২ জন অজ্ঞাত ব্যক্তি মাতারবাড়ি গমনের উদ্দেশ্যে আরোহণ করে। ইজিবাইকটি মাতারবাড়ির দারাখাল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাত আরও ১০-১২ জন ব্যক্তি ইজিবাইকের পথরোধ করে এবং ইজিবাইকসহ চালককে অপহরণ করে তার পরিবারের নিকট ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। রাত ১২৩০ ঘটিকায় অপহরণের বিষয়টি জানতে পেরে নৌবাহিনীর একটি সেকশন তৎক্ষণাৎ মাতারবাড়িতে উদ্ধার অভিযান পরিচালনা করে। সেই সাথে অতিরিক্ত আরও একটি সেকশন মাতারবাড়ির নতুন বাজার, নতুন ব্রিজ, পাওয়ার প্ল্যান্ট, লবণ ক্ষেত এবং তদসংলগ্ন এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে। নৌবাহিনীর সাঁড়াশি অভিযানের সংবাদে ভীত হয়ে এবং তাদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী দল ওমর ফারুককে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।এ সময় নৌবাহিনীর আভিযানিক দল দারাখাল ব্রিজ সংলগ্ন এলাকা হতে ইজিবাইকসহ চালক ওমর ফারুককে অক্ষত অবস্থায় উদ্ধার করে। অভিযানে বাংলাদেশ পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে।
জানা যায়, নৌবাহিনীর অভিযানের পূর্বেই ভিকটিমের পরিবার অপহরণকারীদের মুক্তিপণ বাবদ ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রদান করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে দুষ্কৃতিকারীদের সনাক্তকরণ কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)