বগুড়াতে কৃষক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
মোঃ মোরশেদুল ইসলাম রবি বগুড়াঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, বগুড়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা কৃষকদলের আহ্বায়ক ও বগুড়া জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ সাইফুল ইসলাম রনি, সঞ্চালনায় সদস্য সচিব এনামুল হক সুমন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্র কমিটির সম্মানিত সভাপতি দেশ বরেণ্য কৃষিবিদ জননেতা হাসান জাফির তুহিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি সাবেক বগুড়া পৌরসভার মেয়র জনাব রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্র কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি জনাব মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফজলে হুদা বাবুল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব শামসুল আলম শামস।
জনাব হাসান জাফির তুহিন বলেন কৃষকদলের প্রতিটি নেতাকর্মী কে কৃষকদের ঘরে ঘরে যেতে হবে , সুখ,দুঃখের ভাগীদার হতে হবে, জনাব তারেক রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।
সাংগঠনিক সভায় বগুড়া জেলা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলা/পৌর কমিটির নেতৃবৃন্দ, এবং ইউনিয় /ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিটি উপজেলা এবং পৌর কৃষক দলের সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিব বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।