1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
দিঘলিয়ায় ভাতিজার ধারালো ছুরির আঘাতে চাচা চাচি জখম ভাতিজা আটক - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

দিঘলিয়ায় ভাতিজার ধারালো ছুরির আঘাতে চাচা চাচি জখম ভাতিজা আটক

এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৭৮ Time View

দিঘলিয়ায় ভাতিজার ধারালো ছুরির আঘাতে চাচা চাচি জখম ভাতিজা আটক

এস.এম.শামীম খুলনা :দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল গাজী পাড়ায় জমিজমা ও অর্থ-সম্পদ সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা বাঁধন (৩০)র হাতে থাকা ধারালো ছুরির আঘাতে চাচা শেখ মনিরুল ইসলাম ও চাচি তাহমিনা বেগম গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। আহতদেরকে উদ্ধার করে প্রথমে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়।

এদিকে এ ঘটনায় ভুক্তভোগী চাচা শেখ মনিরুল ইসলামের কন্যা মুনা বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৬, তারিখ ০৭/০৪/২০২৫ ইং।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (৬ এপ্রিল) বিকাল ৬ টার দিকে চাচা শেখ মনিরুল ইসলামের জমিজমা ও টাকা পয়সা সংক্রান্ত বিরোধ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ভাতিজা বাঁধনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ীভাবে চাচা শেখ মনিরুল ইসলামের মাথায় ও কানে কোপাতে থাকে। এ সময় চাচি তাহমিনা বেগম স্বামী মনিরুল ইসলামের ডাক চিৎকারে তাকে রক্ষার্থে এগিয়ে আসলে ভাতিজা বাঁধন তাকেও মাথায় ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অপরদিকে ঘটনায় অভিযুক্ত ভাতিজা বাঁধনকে দিঘলিয়া এমএ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার করেছে পুলিশ।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, ঘটনার সাথে জড়িত আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। বাদীর পক্ষে মামলা দায়েরের পর ধৃত আসামীকে উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)