মু. জিল্লুর রহমান জুয়েল,ষ্টাফ রিপোর্টার:পটুয়াখালী:পটুয়াখালীর গলাচিপা হরিদেবপুর পলি ট্যাকনিক্যাল স্কুল এন্ড কলেজের হাইওয়ে সড়কে রাস্তা পারাপারের সময় শনিবার আনুমানি বেলা ১১ টার সময় বিপরীত থেকে আসা এক মোটরসাইকেল এর ধ্বাক্কায় এক পথ চারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় গুরুতর আহত হয় আরো ৪ জন।
নিহত পথচরী গোলখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃতঃ তোজ্জামেল খানের ছেলে সুলতান খান।
দুর্ঘটনার পরপরই ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক দ্রুত স্থান ত্যাগ করায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে চালকের পরিচয় সনাক্তকরণের চেস্টা চলমান রয়েছে। আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নিহতর লাশ বর্তমানে তার বাড়িতে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি বলে পুলিশ সূত্রে জানা যায়।