1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ঝালকাঠিতে প্রাইভেটকারের ধাক্কায় কৃষক আহত - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ঝালকাঠিতে প্রাইভেটকারের ধাক্কায় কৃষক আহত

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৮ Time View

ঝালকাঠিতে প্রাইভেটকারের ধাক্কায় কৃষক আহত

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি-কাউখালি সড়কের শেখেরহাট সিএন্ডবি বাজার সংলগ্ন এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় নির্মল হালদার (৬০) নামে এক কৃষক আহত হয়েছেন। এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষক নির্মল হালদার মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকা মেট্রো গ ৪২-৫৯৬৬ নম্বরের একটি প্রাইভেটকার তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আহত নির্মল হালদারকে প্রথমে বরিশাল পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ডা. ফেরদৌস রায়হানের পরামর্শে এক্স-রে করানো হলে জানা যায়, তার বাম পায়ের নিচের অংশ ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্মল হালদার বলেন, আমি মাঠ থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পিছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে আমি মাটিতে পড়ে যাই। প্রচণ্ড ব্যথা অনুভব করি এবং অজ্ঞান হয়ে যাই।

প্রাইভেটকারটিতে চারজন যাত্রী ছিলেন, তবে তারা অক্ষত রয়েছেন। গাড়িচালকের নাম আব্দুল্লাহ আল মামুন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)