পুনর্মিলনী অনুষ্ঠানে মাদ্রাসা জীবনের মজার স্মৃতিতে ফিরে গেলেন প্রাক্তন শিক্ষার্থীরা
মোঃ রফিকুল ইসলামঃবন্ধু, কী খবর বল?’ দীর্ঘ বছর পর বাল্যকালের বন্ধুর সঙ্গে দেখা হতেই এভাবে কুশল বিনিময় শুরু হয়। চলে আলাপচারিতা আর পারিবারিক ও কর্মস্থলের গল্প। কেউ কেউ ফিরে যান মাদ্রাসার জীবনের মজার স্মৃতির কথায়।
নতুন-পুরোনো শিক্ষার্থীদের এমন আড্ডায় জমজমাট হয়ে উঠেছিল বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ্চিম ভূতেরদিয়া আলিম মাঠে। ঈদুল ফিতরের পরের দিন মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী।
এসো মিলি প্রাণের স্পন্দনে’ স্লোগান সামনে রেখে মাদ্রাসার চত্বরে আয়োজিত হয়। সঞ্চালনা করেন মাও আবু হানিব, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকাস্থ বাবুগঞ্জ উপজেলা ফোরামের সভাপতি ও বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির অধ্যাপক ড. আব্দুছ ছবুর মাতুব্বর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা এ্যালামনাই এসোসিয়েশন অধ্যক্ষ মাও মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা আতাউল রহমান, বাবুগঞ্জ উপজেলা ফোরামের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, শিহাব মাস্টার, ফাইজুল রহমান সোহাগ প্রমূখ।
দ্বিতীয় পর্বে প্রাক্তন শিক্ষার্থীদের পরিচয় ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বিভিন্ন বছরের শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন। আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা ছিল।