গলাচিপায় সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু ; তিন জনের অবস্থা আশঙ্কা জনক !
মু. জিল্লুর রহমান জুয়েল,ষ্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী:পটুয়াখালীট গলাচিপার দেওয়ান বাজার এলাকায় ১’লা মে মোঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে মোটরসাইকেল চালানোর সময় উল্টো দিক থেকে আসা একটি টমটমের ওপর থাকা বাঁশের সাথে সংঘর্ষে একজনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত ব্যক্তি গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর এলাকার এনামুল তালুকদারের ছেলে তামিম তালুকদার।
সূত্রে জানা যায়, মোটরসাইকেল চারজন আরহী ছিলো, বাকি তিনজনের অবস্থা আশঙ্কা জনক অবস্থায় স্থানীয়দের সহযোগীতায় প্রথমে তাদের গলাচিপা সরকারি হাসপাতালে নেয়া হলে জরুরী ভিত্তিতে ব্যান্ডেজ করে বরিশাল ট্রান্সফার করে দেওয়া হয়েছে।