গলাচিপায় সংবাদ সম্মেলন করে মিথ্যা চাঁদাবাজি মামলা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা !
মু. জিল্লুর রহমান জুয়েল,ষ্টাফ রিপোর্টার: পটুয়াখালী।পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাশবাড়িয়া এলাকার চারুছিপাই বাজার সংলগ্ন মৃত ফয়েজউদ্দিন হাওলাদার এর ছেলে মোঃ আলতাফ হাওলাদার তার ক্রয় ক্রিত জমিতে ঘর তুলতে গেলে প্রতিপক্ষের সাথে জমিজমা নিয়ে ঝামেলায় এলাকার বিএনপির নেতৃবৃন্দ এগিয়ে আসলে তাদের বিরুদ্ধে ভুলবশত মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন। এবিষয়ে ৩০ মার্চ দুপুরে মিথ্যা ও ভুলবশত মামলায় অভিযুক্ত বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহার করা হবে মর্মে সংবাদ সম্মেলন এর মাধ্যমে প্রকাশ করেন বাদী মোঃ আলতাফ হাওলাদার। এছাড়া স্থানীয়দের কে জরিয়ে যে মিথ্যা চাঁদাবাজির মামলা হয়েছে তার জন্য’ও সংবাদ সম্মেলনে মাধ্যমে দুঃখ প্রকাশ এবং মামলা প্রত্যাহারের ঘোষণা করেন।