দেওয়ানগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত
এস এম দেলোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ জামালপুর;জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদের নামাজে অংশগ্রহণ করেন হাজারো মুসলিম। মুসল্লিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন সাবেক এমপি,বিএনপি’র কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।
এর আগে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ মাহবুবুর রহমান তালুকদার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি,সাংবাদিকসহ আরো অনেকে।