রংপুর জাতীয় নাগরিক পাটি আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
রংপর অফিস:শুক্রবার সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন,বাংলাদেশকে যদি মেরামত করতে হয় তাহলে ২৪ এর জুলাই বিপ্লবের গণহত্যাকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যক্তি এবং দল হিসেবে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।গণহত্যার বিচার বর্তমান সরকার না করি তাহলে সময়ে সময়ে স্বৈরাচার, ফ্যাসিবাদী শক্তি দেশের রাষ্ট্র ক্ষমতাকে দখল করে এ দেশে আরেকবার গণহত্যা ও খুনের সুযোগ পাবে।আখতার হোসেন আরও বলেন, ‘অতীতে উত্তরাঞ্চলের মানুষ সর্বক্ষেত্রে বঞ্চিত হয়েছে। সেই বঞ্চনা দূর করতে বিপ্লব পরবর্তী জাতীয় নগরিক পার্টি নতুন বন্দোবস্ত নিয়ে হাজির হয়েছে। আগামীতে বিচার কার্যের সুবিধার জন্য রংপুরে হাইকোর্টের আঞ্চলিক সেবা, শ্রমঘন শিল্পায়ানে বিশেষভাবে কাজ করার পাশাপাশি বেকারত্ব দূর করতে ভূমিকা রাখবে তার দল। এসময় নতুন বাংলাদেশ গড়তে উপস্থিত সবার সহযোগিতার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির নয়া বন্দোবস্তের আহ্বান সর্বত্র পৌঁছে দিতে নিজ দলের নেতাকর্মীদের নির্দেশ দেন আখতার হোসেন।
ইফতার মাহফিলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ওমহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুর রহমান ডন, মহানগর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট কাওসার আলী এনসিপি জেলা ও মহানগরের মুখ্য সমন্বয়ের শেখ রেজওয়ান ও এবি পার্টি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও রংপুর বিভাগের নেতাকর্মীরা অংশ নেন।