1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৫১ Time View

দাখিল পরীক্ষার সূচি পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের দাখিল পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বুধবার (২৬ মার্চ) মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সই করা সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়। নতুন রুটিন অনুযায়ী, বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে ২১ এপ্রিল, যা পূর্বে ২০ এপ্রিল হওয়ার কথা ছিল। এছাড়া, উচ্চতর গণিতের তত্ত্বীয় পরীক্ষা নতুন সময়ে অনুষ্ঠিত হবে ১৫ মে, যা পূর্বের রুটিনে ১৩ মে নির্ধারিত ছিল। ব্যবহারিক পরীক্ষার তারিখেও পরিবর্তন আনা হয়েছে।

এটি ছাড়াও, মাদ্রাসা বোর্ড ১৬ মার্চ এক বিজ্ঞপ্তিতে জানায় যে, ১৩ এপ্রিলের আরবি প্রথম পত্র পরীক্ষা নতুন রুটিনে ১৩ মে অনুষ্ঠিত হবে। তবে বাংলা প্রথম পত্র এবং উচ্চতর গণিতের পরিবর্তন ছাড়া অন্যান্য সব পরীক্ষা আগের রুটিন অনুযায়ী হবে।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ১৬ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে, যা ২০ মে পর্যন্ত চলবে।

২০২৫ সালের দাখিল পরীক্ষা ১০ এপ্রিল শুরু হবে, একই দিনে এসএসসি পরীক্ষাও অনুষ্ঠিত হবে। প্রথম দিন অনুষ্ঠিত হবে কোরআন মাজিদ এবং তাজভিদ বিষয়ের পরীক্ষা।

এ বছর মাদ্রাসা বোর্ডের অধীনে মোট ২,৯৪,৭২৬ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেবেন, আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১,৪৩,৩১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)