1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি'র সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন

বদিউজ্জামান রাজাবাবু
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১০৩ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা’র সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম (চাইনিজ রফিক) মহান স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বাসীকে।

এক বার্তায় তিনি বলেন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। এ দিনটি শুধু একটি তারিখ নয়; এটি বাঙালি জাতির হাজার বছরের শোষণ, বঞ্চনা ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক ঐতিহাসিক স্বাক্ষর। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা ও রক্তঝরা পথ বেয়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা। ১৯৭১ সালের এ দিনে এক দুঃসাহসিক অধ্যায়ের সূচনা হয়েছিল। লাখো মানুষ বুকের রক্ত ঢেলে, শোষকের শৃঙ্খল ভেঙে ছুটে গিয়েছিলেন মুক্তির পথ ধরে। এ দিনে আমরা স্বাধীনতার লক্ষ্যে চূড়ান্ত সংগ্রামে অবতীর্ণ হয়েছিলাম, যা দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বিজয় এনে দেয়। জাতির এ ঐতিহাসিক অর্জন বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সীমাহীন সাহসিকতার ফল।

ঐতিহাসিক এ দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সে সব অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের যাঁদের আত্মত্যাগে উদিত হয়েছে আমাদের স্বাধীনতার সূর্য। সশ্রদ্ধচিত্তে স্মরণ করি ত্রিশ লক্ষ শহিদ এবং দুই লক্ষ নির্যাতিতা মা-বোনকে। যারা স্বজন হারিয়েছেন, নির্যাতিত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। আজকের এ দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল শহিদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা।

স্বাধীনতা বাঙালি জাতির মহত্তম অর্জন। রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা আমাদের শুধু একটি ভূখন্ড দেয়নি, দিয়েছে স্বপ্ন দেখার সাহস, দিয়েছে আত্মমর্যাদার শক্তি। স্বাধীনতা মানে শুধু একটি দেশ নয়, এটি এক অবিনাশী চেতনা, একটি আদর্শ, যা আমাদের সামনের পথচলায় আলোকবর্তিকা হয়ে থাকবে। স্বাধীনতার মূল লক্ষ্য একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়া এবং এ দেশের মানুষের উন্নত জীবনযাত্রার সুযোগ তৈরি করা।

অন্তহীন অনুপ্রেরণা ও গৌরবের এ মাহেন্দ্রক্ষণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজবাড়ীবাসীসহ দেশবাসীর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)