1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে ক*কটেল বি*স্ফোরণ, লু*টপাট-পুলিশের গাড়ি ভা*ঙচুর - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে ক*কটেল বি*স্ফোরণ, লু*টপাট-পুলিশের গাড়ি ভা*ঙচুর

আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১২১ Time View

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে ক*কটেল বি*স্ফোরণ, লু*টপাট-পুলিশের গাড়ি ভা*ঙচুর

আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রাতভর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় মনাকষা বাজার এলাকা। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ১টা পর্যন্ত চলা এই সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, পুলিশের গাড়ি ভাঙচুর, দোকানে লুটপাট ও হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনাকষা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের খড়িয়াল শেখপাড়া ও নামোটোলা গ্রামের তরুণদের মধ্যে ক্রিকেট ব্যাট কে নিয়ে কথা কাটাকাটির ও বিবাদের জেরে সংঘর্ষ শুরু হয়। পরে তা দুই পক্ষের গ্রামবাসীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষের রূপ নেয়।

সংঘর্ষে ইট-পাটকেল, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়, যাতে উভয় পক্ষের ১০-১২ জন আহত হন।

মনাকষা ইউপি চেয়ারম্যান মীর্জা শাহাদাৎ হোসেন বলেন, খেলার বিষয়টি নিয়ে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ বেঁধেছে । তবে কেউ গুরুতর আহত হননি।

স্থানীয় ওয়ার্ড সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সংঘর্ষের সময় বাজারের কিছু দোকানের সামনের মালামাল ক্ষতিগ্রস্ত ও লুটপাট হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, সংঘর্ষে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো পুলিশ সদস্য আহত হননি। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

ওসি আরও জানান, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বুধবার দুপুর নাগাদ এলাকায় শান্তি ফিরে আসে।

তবে এলাকায় স্থানীয়দের মধ্যে এখন ও চরম উত্তেজনা রয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)