1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ভারতকে কাঁপিয়েও গোল মিসের মহড়ায় ড্রয়ের আফসোস বাংলাদেশের - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ভারতকে কাঁপিয়েও গোল মিসের মহড়ায় ড্রয়ের আফসোস বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৬৪ Time View

ভারতকে কাঁপিয়েও গোল মিসের মহড়ায় ড্রয়ের আফসোস বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: ভারতের মাটিতে তাদের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলেও জয় পায়নি বাংলাদেশ। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি হাভিয়ের কাবরেরার দল। শেষ পর্যন্ত ০-০ গোলে ড্র করে সন্তুষ্ট থাকতে হলো লাল-সবুজদের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। মাত্র ৩১ সেকেন্ডের মাথায় প্রথম গোলের সুযোগ পেয়েছিল দলটি। ভারতের গোলরক্ষক বিশাল কাইথের ভুলে বল পেয়ে যান মিডফিল্ডার জনি, কিন্তু ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে ব্যর্থ হন। এরপর একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের দেখা মেলেনি। ৯ মিনিটে মোরসালিনের ক্রসে শাহরিয়ার ইমনের হেড পোস্টের বাইরে চলে যায়। ১৭ মিনিটে জনি আবারও সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ২২ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডার হৃদয়ের হেড কর্নারে চলে যায়। ৪১ মিনিটে একক প্রচেষ্টায় ভারতের গোলরক্ষকের সামনে পৌঁছেও শট নিতে ব্যর্থ হন জনি। প্রথমার্ধের খেলার ধরণ দেখলে স্পষ্ট বোঝা যায়, বাংলাদেশই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে ২১ মিনিটে অধিনায়ক তপু বর্মন চোট পেয়ে মাঠ ছাড়েন, যা দলের জন্য বড় ধাক্কা ছিল। তার বদলে মাঠে নামেন রহমত মিয়া। প্রথমার্ধে অন্তত তিনটি নিশ্চিত গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ, কিন্তু কেউই তা কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধে ভারত কিছুটা গুছিয়ে খেলতে শুরু করলেও বাংলাদেশই ছিল আক্রমণে সক্রিয়। ৬১ মিনিটে রাকিবের প্রেসিংয়ে ভারতের গোলরক্ষক আবারও ভুল করেন, কিন্তু জনি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। ৭৩ মিনিটে ভারতের শুভাশীষের হেড পোস্টের বাইরে চলে যায়। শেষ দিকে রাকিবের শটও লক্ষ্যে থাকেনি।

পুরো ম্যাচে নজর কেড়েছেন বাংলাদেশের নতুন মুখ হামজা। ডিফেন্স ও মিডফিল্ডে দুর্দান্ত খেলেছেন তিনি। প্রতিপক্ষের পাস কেটেছেন, বল ক্লিয়ার করেছেন এবং আক্রমণেও ভূমিকা রেখেছেন। অভিষেক ম্যাচেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

ম্যাচে পাঁচটি নিশ্চিত গোলের সুযোগ পেয়েও লক্ষ্যভেদ করতে না পারায় হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। ভারতের মাটিতে জয় তুলে নেওয়ার মতো যথেষ্ট সুযোগ পেয়েছিল তারা। শেষ পর্যন্ত গোলের অভাবে ড্র মেনে নিতে হলো কাবরেরার দলকে। আগামী নভেম্বরে ‘সি’ গ্রুপের ম্যাচে আবারও ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে ভুল শুধরে পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ার আশা করবে লাল-সবুজ শিবির।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)