1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
এভারকেয়ারে নেওয়া হলো তামিম ইকবালকে - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

এভারকেয়ারে নেওয়া হলো তামিম ইকবালকে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৫৪ Time View

এভারকেয়ারে নেওয়া হলো তামিম ইকবালকে

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। হার্ট অ্যাটাকের পর থেকে তিনি কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল (সোমবার) সফলভাবে তার হার্টে রিং পরানো হয়। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণের ৪৮ ঘণ্টা শেষ হওয়ার আগেই পরিবারের সিদ্ধান্তে তাকে অন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ইফতারের পর অ্যাম্বুলেন্সে করে কেপিজে হাসপাতাল ত্যাগ করেন তামিম।

কেপিজে হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটের ইনচার্জ রাসেল হোসেন জানান, পারিবারিক সিদ্ধান্তেই তামিমকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানেও তিনি পর্যবেক্ষণে থাকবেন।

গতকাল বিকেলে বিকেএসপিতে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। এরপর দ্রুত তাকে কেপিজে হাসপাতালে নেওয়া হয়। এনজিওগ্রামের মাধ্যমে তার মূল আর্টারিতে শতভাগ ব্লক ধরা পড়লে জরুরি ভিত্তিতে রিং পরানো হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, তামিমকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে এবং প্রথম ২৪ ঘণ্টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও একদিন কেপিজে হাসপাতালে থাকার কথা থাকলেও, শেষ পর্যন্ত পরিবারের সিদ্ধান্তে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া নির্ধারণ করা হবে।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)