1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
এত কিছুর পরও আ.লীগের পরিবর্তনের কোনো লক্ষণ নেই - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

এত কিছুর পরও আ.লীগের পরিবর্তনের কোনো লক্ষণ নেই

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪৩ Time View

এত কিছুর পরও আ.লীগের পরিবর্তনের কোনো লক্ষণ নেই

নিজস্ব প্রতিবেদন : এতবড় গণঅভ্যুত্থান ও বিপর্যয়ের পরও আওয়ামী লীগ এবং তার অন্ধ উগ্রবাদী সমর্থকদের শিক্ষাগ্রহণ ও পরিবর্তনের কোনো লক্ষণ নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে গতকাল রোববার (২৩ মার্চ) গভীর রাতে গ্রেপ্তার করার গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরির প্রতিবাদে এবি পার্টি এ সংবাদ সম্মেলন করে।

রোববার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামীপন্থি বেশ কিছু ব্লগার দেশে জরুরি অবস্থা জারি হয়েছে, বিভিন্ন ডিভিশন থেকে ঢাকা অভিমুখে সেনাবাহিনীর সদস্যরা মুভ করছে এবং তারই সূচনা হিসেবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে বলে গুজব ছড়ায়। রাতভর এ নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এরই প্রেক্ষাপটে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার ও জরুরি অবস্থা ঘোষণাসংক্রান্ত সকল খবরই একটি সংঘবদ্ধ গোষ্ঠীর পরিকল্পিত অপপ্রচার। এরা সবাই পতিত আওয়ামী লীগের পেইড অন্ধ উগ্রবাদী সমর্থক। দেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনী ও ছাত্রজনতাকে মুখোমুখি করে একটি জটিল পরিস্থিতি তৈরি করা এবং সর্বোপরি গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর যে সুযোগ এসেছে তা নস্যাৎ করার জন্য এ চক্রটি কাজ করছে।

এসব হাস্যকর প্রহসন ও বালখিল‍্য তৎপরতা শেখ হাসিনার মাথা থেকে আসা স্বাভাবিক উল্লেখ করে মঞ্জু বলেন, এতবড় গণঅভ্যুত্থান ও বিপর্যয়ের পরও শেখ হাসিনা-আওয়ামী লীগ এবং তার অন্ধ উগ্রবাদী সমর্থকদের শিক্ষাগ্রহণ ও পরিবর্তনের কোনো লক্ষণ নেই।

গণঅভ্যুত্থানকালীন ২০২৪ সালের ৫ আগস্ট এবি পার্টির বিক্ষোভ সমাবেশে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের একটি পুরোনো বক্তব্যকে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ের বক্তব্য বলে চালিয়ে দিয়ে যে বিভ্রান্তি তৈরি করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল ও নানা পক্ষের মধ্যে ব্যাপক অস্থিরতা চলছে। এসময় সব জনগণকে ধৈর্য ও ঐক্যবদ্ধতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, আমিনুল ইসলাম এফসিএ, আলতাফ হোসাইন, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, কেন্দ্রীয় সহকারী স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, কেফায়েত হোসেন তানভীর, মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, শরণ চৌধুরী, মশিউর রহমান মিলু, এবি পেশাজীবী কাউন্সিলের সদস্য সচিব মাহবুব শামীম, সহকারী নারী উন্নয়নবিষয়ক সম্পাদক শাহিনুর আক্তার শীলা, পল্টন থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি, যুবনেতা ইমরান হোসেন শিবলু পল্টন থানা সদস্য সচিব আব্দুল ওয়াদুদ মোল্লা রনিসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)