1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
প্রেমিকের যোগসাজশে স্বামীকে হ*ত্যা, একই সঙ্গে কারাগারে থাকতে চাইলেন প্রেমিকা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

প্রেমিকের যোগসাজশে স্বামীকে হ*ত্যা, একই সঙ্গে কারাগারে থাকতে চাইলেন প্রেমিকা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৬৪ Time View

প্রেমিকের যোগসাজশে স্বামীকে হ*ত্যা, একই সঙ্গে কারাগারে থাকতে চাইলেন প্রেমিকা

নিজস্ব প্রতিবেদক: প্রেমিকের সাথে যোগসাজশে স্বামীকে নির্মমভাবে হত্যার পর একই কারাগারে থাকার আবেদন জানিয়েছেন প্রেমিকা। তবে আদালত তার এই আবেদন প্রত্যাখ্যান করেছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মিরাট শহরে। পুলিশ সূত্রে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানায়, ২০১৬ সালে ভালোবেসে বিয়ে করেন মুসকান ও সাবেক নৌ কর্মকর্তা সৌরভ রাজপুত। তাদের ছয় বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। তবে বিয়ের পর থেকেই সৌরভের পরিবারের সঙ্গে মুসকানের সম্পর্কের অবনতি ঘটে। এর ফলে সৌরভ স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় ওঠেন।

২০১৯ সালে মুসকান ও তার বন্ধু সাহিলের মধ্যে পরকীয়ার সম্পর্কের বিষয়টি জানতে পারেন সৌরভ। এর প্রেক্ষিতে তিনি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

সৌরভ সাবেক নৌ কর্মকর্তা ছিলেন। সম্পর্কের অবনতির দুই বছর পর তিনি ২ বছর লন্ডনে চলে যান। এরপর সম্প্রতি মেয়ের জন্মদিন উপলক্ষে দেশে ফিরে আসেন।

পুলিশের তথ্য অনুযায়ী, মুসকান তার স্বামীর ওপর মাদক প্রয়োগ করে প্রেমিকের সহায়তায় হত্যা করে। এরপর টুকরো টুকরো করে সেগুলো প্ল্যাস্টিকের ড্রামে ভরে মুখ সিমেন্ট দিয়ে আটকে দেন। হত্যার পর প্রেমিক সাহিলকে নিয়ে মানালিও ঘুরতে যান মুসকান। এরপর পুলিশ তদন্ত শুরু করলে বেরিয়ে আসে আসল ঘটনা। গ্রেফতারের পর বর্তমানে প্রেমিক-প্রেমিকা বিচারবিভাগীয় হেফাজতে আছেন।

কারাগার সূত্রের বরাতে এনডিটিভি জানায়, প্রেমিক সাহিল কারাগারে ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না, ঠিক মতো ঘুমাচ্ছেন না। তার মেজাজও খিটখিটে থাকে। ধারণা করা হচ্ছে তিনি মাদকাসক্ত। এদিকে প্রেমিকা মুসকানের মনও খারাপ। পুলিশ অধিকতর তদন্তের জন্য তাদের রিমান্ড চেয়েছে।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)