1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কালিয়াকৈরে এসএসসি পরিক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

কালিয়াকৈরে এসএসসি পরিক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ,

তুষার আহম্মেদ কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৮৪ Time View

কালিয়াকৈরে এসএসসি পরিক্ষার্থীদের
ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের
অভিযোগ,

বাসাবাড়ীর জন্য নির্মান করা ভবনে চলছে পাঠ দান,
নেই খেলার মাঠ, সরকারী স্কুলের ১০০ ফিট দুরে
অবস্থিত স্কুলটি

তুষার আহম্মেদ কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর এলাকার শাহীন ক্যাডেট স্কুলে এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য সরকার নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা বরার একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়,বোর্ড কর্তৃক পরিক্ষার ফি বাবদ ২৫০০ টাকা হলেও কালিয়াকৈরের সফিপুর এলাকার শাহিন ক্যাডেট স্কুলে এবারের এসএসসি পরীক্ষার ফরম পুরনে জন প্রতি ৮০০০ থেকে ১০,০০০ টাকা আদায় করা হচ্ছে। যা কোচিং ও পরীক্ষার ফি বাবদ দেখানো হচ্ছে। এছাড়া টেস্ট পরীক্ষার জন্য পুনরায় ৭০০ টাকা করে নেওয়া হয়েছে। কোন শিক্ষার্থী না দিতে পারলে পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবে না। এছাড়া প্র্যাকটিক্যাল খাতার জন্যও ১০০০ টাকা করে নিধারিত করা হয়েছে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসের বেতন না দিলে প্রবেশ পএ দেওয়া হবে না বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। এভাবে বিভিন্ন কারন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৮ থেকে ১০ হাজার টাকা আদায় করছে স্কুলটির কর্তৃপক্ষ।
অপর দিকে শাহীন ক্যাডেট স্কুলের সফিপুর শাখার নিজস্ব কোন ইন নাম্বর না থাকায় অন্য স্কুলের নামে পরীক্ষা দেওয়ানো হচ্ছে শিক্ষার্থীদের।
সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের আশেপাশে কোন কিন্ডারগার্টেন ও কেজি স্কুল স্থাপন করা সরকারি নিয়ম বহির্ভূত থাকলেও নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সফিপুর মালেক চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রায় ১০০ ফিট পাশেই এই শাহীন ক্যাডেট স্কুল প্রতিষ্ঠিত। এতে সরকারি স্কুলে শিক্ষার্থী সংকট ধারন করেছে।
পরীক্ষার্থীরা অভিযোগ করে বলেন, স্কুলে টেস্ট পরীক্ষার পরই ফরম পূরণের জন্য অতিরিক্ত ফি আদায়, স্কুলে বিভিন্ন খাত কোচিং বানিজ্য, প্রাকটিক্যাল খাতা, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বেতন, অবৈধ ভাবে নামে বেনামে বাড়তি টাকা আদায় করছে। যা আমাদের জন্য কষ্টকর। এছাড়া আমাদের কোন খেলার মাঠ নেই। বিনোদনের কোন জায়গায়ও নেই।
এবিষয়ে শাহীন ক্যাডেট স্কুল সফিপুর শাখার পরিচালক আওলাদ হোসেন ও ইকবাল হোসেন বলেন, শিক্ষার্থীদের কাজ থেকে কোচিং ফি,এসএসসির ফরম ফিসহ অন্যান্য ফি বাবাদ ৮০০০ টাকা করে নেওয়া হয়েছে যা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবগত করা হয়েছে। আমাদের স্কুলের ইন নম্বর না থাকায় অন্য স্কুলের নামে শিক্ষার্থীদের পরিক্ষা অংশগ্রহণ করানো হয়। সরকারী স্কুলের পাশে স্কুল নির্মান করার বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তারা।
সরজমিনে বুধবার ওই স্কুলে গিয়ে দেখা যায় বাসা বাড়ী জন্য নির্মান করা একটি ভবনে স্কুলের কার্যক্রম চালানো হচ্ছে। ছোট ছোট শ্রেনী কক্ষে শির্ক্ষাথীদের পড়ানো হচ্ছে। নেই বিনোদনের কোন জায়গা বা খেলার মাঠ। নিয়ম নীতির কোন কিছুই নেই সেখানে। একটি জাতীয় পতাকা টানানো রয়েছে যা খুবই নোংরা এবং পুরাতন।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান বলেন, কোচিং বানিজ্যের কোন বিধান নাই। ফরম পুরনে অতিরিক্ত ফি আদায়ের কোন নিয়ম নেই। এছাড়া কোন কোচিং বানিজ্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। টাকা পয়সা লেনদেনের ব্যাপারে আমি অবগত নয় এবং ওরা আমাদের কোন কথা মানে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষেক্ষপ্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)