1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীর নদীতে গোসল করতে নেমে  ওষুধ ব্যবসায়ী দুদিন ধরে নি*খোঁজ  - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কাউখালীর নদীতে গোসল করতে নেমে  ওষুধ ব্যবসায়ী দুদিন ধরে নি*খোঁজ 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৪২ Time View

কাউখালীর নদীতে গোসল করতে নেমে  ওষুধ ব্যবসায়ী দুদিন ধরে নি*খোঁজ 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীর চিরাপাড়া নদীতে গোসল করতে নেমে মোঃ মজিবর রহমান মিয়া (৬৫) নামে এক ঔষধ ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।
নিখোঁজের দুইদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার সন্ধান মিলেনি।

 সোমবার ( ১৭মার্চ) আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার শহরের হাজীপাড়া হাসপাতাল রোডের আসপদ্দি এলাকার চিরাপাড়া নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজ মজিবর রহমান মিয়া কাউখালী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাব্বি রহমান লাফিতের পিতা ও কাউখালী উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির আহবায়ক এস,এম আহসান কবিরের বোন জামাই।
পরিবার ও প্রতিবেশীরা জানান, সোমবার দুপুরে  দিকে নিজ বাসার সামনের চিরাপাড়া নদীতে প্রতিদিনের মতন গোসল করতে গিয়ে নিখোঁজ হন মজিবর রহমান। ধারণা করা হচ্ছে নদীতে প্রবল স্রোতের পানিতে ডুবে গেছেন। এসময় স্থানীয়রা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধারের চেষ্টা চালায়।
পরবর্তীতে বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ও নেছারাবাদ উপজেলার একটি ডুবুরী দল আলাদা ভাবে কয়েক ঘন্টা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
১৮ মার্চ মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত স্থানীয় ডুবুরি দিয়ে ও ইঞ্জিন চালিত বোট নিয়ে আশেপাশে নদীর কিনারায় খোঁজাখুঁজির পরও কোন সন্ধান পাওয়া যায়নি।
কাউখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার মোঃ খলিলুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাই। ইতোমধ্যেই বরিশাল, নেছারাবাদের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়েছেন।
 নিখোঁজের আত্মীয় কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস,এম আহসান কবির জানান, চিরাপাড়া এই নদীর পাশ থেকে কয়েকটি বড় বড় শাখা নদী বয়ে গেছে এবং নদীতে অনেক স্রোত রয়েছে। তাই উদ্ধারের জন্য নদীর তীরবর্তী এলাকাবাসী ও জেলেদের উদ্দেশ্য করে মাইকিং করা হচ্ছে কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে পরিবারের নিকট জানাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)