1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ছাত্রলীগ নেতা হলেন উপজেলা ছাত্র আন্দোলনের আহ্বায়ক - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ছাত্রলীগ নেতা হলেন উপজেলা ছাত্র আন্দোলনের আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৪২ Time View

ছাত্রলীগ নেতা হলেন উপজেলা ছাত্র আন্দোলনের আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদন : কিশোরগঞ্জের ইটনা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির আহ্বায়ক করা হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে। কমিটি ঘোষণার পর থেকে উপজেলাজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

শনিবার (১৫ মার্চ) ইটনা উপজেলায় ঘোষিত ৭৮ সদস্যের আহ্বায়ক কমিটিতে তানভীর আহম্মেদ হেরীকে আহ্বায়ক করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগে সংশ্লিষ্টতার কারণে কমিটি ঘোষণা হওয়ার পর থেকে সমালোচনার ঝড় ওঠে। তাকে অবিলম্বে কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই।

তানভীর আহম্মেদ হেরী ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা মীর বাড়ির ইব্রাহিম মিয়ার ছেলে।

জানা গেছে, শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা ইটনা উপজেলার ৭৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তানভীর আহম্মেদ হেরীকে। তিনি গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও কমিটিতে তার পরিচয় দেওয়া হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে অধ্যায়নরত।

নাম প্রকাশে অনিচ্ছুক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্যাগী নেতারা বলছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টতা গোপন করতেই সে এই প্রতারণার আশ্রয় নিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত তানভীর আহম্মেদ হেরীর মোবাইলে একাধিকবার কল দিলেও বন্ধ থাকায় সংযোগ পাওয়া যায়নি।

কিশোরগঞ্জ জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন জানান, তানভীর আহম্মেদ হেরী ইটনা উপজেলার নবগঠিত কমিটির আহ্বায়ক। যদি ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)