—–তুষার আহম্মেদ—
জ্ঞানের আলোয় ভরা, লিটন স্যারের মন,
শিক্ষা দানের ব্রতে, তিনি আজীবন মগ্ন।
সহজ সরল ভাষায়, কঠিন বিষয় শেখান,
ছাত্রদের মনের মাঝে, জ্ঞানের বীজ বুনেন।
স্নেহের পরশ দিয়ে, দূর করেন সংশয়,
ভয়-ভীতি কাটিয়ে, এগিয়ে যাওয়ার প্রত্যয়।
ধৈর্য্য আর নিষ্ঠায়, তিনি অতুলনীয়,
শিক্ষার পথে তিনি, এক মহান দিশারী।
লিটন স্যারের শিক্ষা, অমূল্য রতন,
ভবিষ্যতের পথে, দেখায় আলোর কিরণ।
তার আদর্শে গড়া, ছাত্র-ছাত্রী সবে,
দেশের কল্যাণে যেন, এগিয়ে যেতে পারে।