1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
হামাসকে সমর্থনকারী শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র! - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার শক্তি বাড়িয়ে প্রবল ঘূ’র্ণিঝড়ে পরিণত ‌‘মুরাসু’, আ’ঘাত হানতে পারে যেসব এলাকায় ‎কাঠের ভা’ঙা সেতুতে ১৫ গ্রামের মানুষের ঝুঁ’কিপূর্ণ চলাচল‎

হামাসকে সমর্থনকারী শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র!

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৫৭ Time View

হামাসকে সমর্থনকারী শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র!

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে সমর্থনকারী বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের পরিকল্পনা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শনাক্ত করা হবে। বৃহস্পতিবার (৬ মার্চ) পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এআই-চালিত ‘ক্যাচ অ্যান্ড রিভোক’ অভিযানের আওতায় হাজারো বিদেশি শিক্ষার্থীর সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে। এসব শিক্ষার্থীর মধ্যে কেউ হামাসের সমর্থক হিসেবে চিহ্নিত হলে তাদের ভিসা বাতিল করা হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পরে তিনি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এক পোস্টে বলেছেন, “যারা হামাসসহ সন্ত্রাসী সংগঠনগুলোর প্রতি সমর্থন জানায়, তারা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের সমর্থনকারীদের প্রতি শূন্য সহনশীলতা প্রদর্শন করবে।”

তিনি আরও বলেন, “যেকোনো আন্তর্জাতিক শিক্ষার্থী বা দর্শনার্থী, যারা মার্কিন আইন লঙ্ঘন করবে, তাদের ভিসা প্রত্যাহার করা হবে এবং নির্বাসনের মুখোমুখি হতে হবে।”

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলো একে মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছে।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)