1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চিকিৎসা শেষে বাসায় ফিরলেন মির্জা ফখরুল - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৫৩ Time View

চিকিৎসা শেষে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চারদিন চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে তিনি বাসায় ফেরেন।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, মির্জা ফখরুল এখন সুস্থ আছেন। গত রোববার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

আজ বৃহস্পতিবার ঢাকার একটি পাঁচতারা হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলেও জানিয়েছেন শায়রুল কবির।

তিনি আরও জানান, সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মির্জা ফখরুল ধুলাবালির কারণে অসুস্থতা অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির সূত্র জানিয়েছে, ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালট্যান্ট অধ্যাপক এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন মির্জা ফখরুল। তার রক্তে সোডিয়ামের মাত্রা কমে গিয়েছিল এবং বুকে কাশি জমাট বাঁধায় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। প্রচণ্ড দুর্বলও অনুভব করছিলেন তিনি। তবে এখন তিনি অনেকটাই সুস্থ।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)