1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
লালন স্মরণোৎসবে গাঁজা ও মাদক নিষিদ্ধ   - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

লালন স্মরণোৎসবে গাঁজা ও মাদক নিষিদ্ধ  

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৪৮ Time View

লালন স্মরণোৎসবে গাঁজা ও মাদক নিষিদ্ধ  

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেছেন, লালন স্মরণোৎসবকে কেন্দ্র করে যদি কেউ মাদক সেবন বা বিক্রি করে, তাহলে প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা নেবে।

বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

দোল পূর্ণিমা উপলক্ষে আধ্যাত্মিক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের স্মরণোৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত এই সভায় তিনি জানান, লালনের মাজার ও তার আশপাশে গাঁজা ও মাদক সেবন সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতি বছর লালন একাডেমি দোল পূর্ণিমায় তিন দিনব্যাপী লালন স্মরণোৎসবের আয়োজন করে, যার মধ্যে থাকে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা। তবে, পবিত্র রমজান মাসের কারণে এবার তিন দিনের পরিবর্তে এই অনুষ্ঠান একদিনের হবে।

লালন একাডেমির উদ্যোগে ১৩ মার্চ সন্ধ্যায় এবং রাতে বাউল ভক্তদের বাল্যসেবা প্রদান করা হবে। পরদিন ১৪ মার্চ দুপুরে খেলাফতধারী বাউল ফকিরদের নিজস্ব উদ্যোগে পূর্ণসেবা প্রদান করা হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম সঞ্চালনা করেন। এছাড়া কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, বাউল ফিরোজ সাঁই, রাজ্জাক সাঁই, শফি সাঁই, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, নাগরিক প্রতিনিধি আলমাস হোসেন মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. আব্দুল ওয়াদুদ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

প্রসঙ্গত, বাউল সম্রাট লালন ফকির তার জীবদ্দশায় প্রতিবছর দোল পূর্ণিমা তিথিতে লালন মাজারে স্মরণোৎসব পালন করতেন। প্রতিবছর লালন ভক্ত ও অনুসারীরা এই দিনটি উদযাপন করে আসছেন। একইসঙ্গে প্রতিবছর অক্টোবর মাসে তিন দিনব্যাপী লালন তিরোধান দিবস উদযাপন করা হয়।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)