কালিয়াকৈরে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তুষার আহম্মেদ কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চন্দ্রা সরকারি কলেজ মাঠে এক মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চন্দ্রা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে কালিয়াকৈর পৌর ছাত্রদল নেতা ও ৩ নং ওয়ার্ড ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি রাহাত আহম্মেদের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়।খেলায় অংশ গ্রহন করেন রয়েলস ইলেভেন বনাম ইয়াং স্টার ক্রিকেট দল। কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং গাজীপুর ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবির খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি দেওয়ান মোঃ মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির সহ সম্পাদক সম্পাদক মোঃ নাছির উদ্দীন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রিজভী আহম্মেদ দুলাল। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ট্রাক মিনি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক হযরত আলী মিলন,পৌর ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি আমিনুল ইসলাম,পৌর ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিজানুর রহমান, কালিয়াকৈর ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রাকিবুল ইসলাম বাবু,যুগ্ম আহবায়ক সজীব হোসেন, চন্দ্রা সরকারি কলেজ ছাত্রদলের ছাত্রনেতা বায়েজিদ হোসেন,পৌর ৩নং ওয়ার্ডের যুগ্ম সম্পাদক রিয়াদ আহম্মেদ সহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং তাদের সুস্থ ও সুন্দর জীবন ধারণে উৎসাহিত করা। খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং তাদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ মাদক বিরোধী আলোচনা করেন এবং যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তারা বলেন, খেলাধুলা শরীরকে সুস্থ রাখে এবং মনকে প্রফুল্ল রাখে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই।এই টুর্নামেন্টটি আয়োজন করার জন্য রাহাত আহম্মেদ কে ধন্যবাদ জানান বক্তারা। তারা আশা করেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি করে নেওয়া হবে। খেলাটি নির্দিষ্ট ১৬ ওভারে পরিচালনা করা হয় রয়েলস ইলেভেন ৭ উইকেটে ১০৩ রান করে এবং ইয়াং স্টার ক্লাব ৭ উইকেটে ১০৬ রান করে শেষ বল পর্যন্ত লড়াই হয়েছে। ইয়ং স্টার ক্লাব ৩ উইকেটে জয়ী। বিজয়ী দলকে ৩২ইঞ্চি এন্ড্রয়েড টেলিভিশন দেওয়া হয়েছে, রানার্স আপ দলকে ব্লেন্ডার মেশিন দেওয়া হয়।