পরবর্তী সরকার যেন পাচার হওয়া টাকা ফেরত আনার ধারাবাহিকতা রাখে
নিজস্ব প্রতিবেদক: পাচারের টাকা ফেরত আনার বিষয়ে গভর্নর বলেন, কোনো দেশই পাচার করা টাকা ৫ বছরের আগে ফেরত আনতে পারেনি। আমরা চেষ্টা করছি। এ সরকারের পক্ষে সম্ভব না হলে পরবর্তী সরকার যেন এই কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যায়।
বর্তমান সরকার পাচারের টাকা ফেরত আনার কাজ শেষ করতে না পারলে পরবর্তী সরকার যেন সে উদ্যোগের ধারাবাহিকতা ধরে রাখে। তা না হলে এ উদ্যোগের কোনো সুফল মিলবে না। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীতে পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে ‘সেমিনার অন বাংলাদেশ ম্যাক্রোইকোনমিক ল্যান্ডস্কেপ: চ্যালেঞ্জেস ইন দ্য ব্যাংকিং সেক্টর অ্যান্ড দ্য পাথ অ্যাহেড’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। পাচারের টাকা ফেরত আনার বিষয়ে গভর্নর বলেন, কোনো দেশই পাচার করা টাকা ৫ বছরের আগে ফেরত আনতে পারেনি। আমরা চেষ্টা করছি। এ সরকারের পক্ষে সম্ভব না হলে পরবর্তী সরকার যেন এই কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যায়।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
সূত্র – বণিক বার্তা