1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
গ্যাস নেওয়ার সময় মায়ের সামনেই প্রাইভেটকারে পুড়ে শিশুর মৃ*ত্যু - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

গ্যাস নেওয়ার সময় মায়ের সামনেই প্রাইভেটকারে পুড়ে শিশুর মৃ*ত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৮ Time View

গ্যাস নেওয়ার সময় মায়ের সামনেই প্রাইভেটকারে পুড়ে শিশুর মৃ*ত্যু

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে খালার বাড়িতে যাওয়ার পথে ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে চার বছরের শিশু জিহান ঘটনাস্থলেই পুড়ে মারা গেছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় রংধনু সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এদিকে মৃত্যুর খবর পেয়ে নিহতের স্বজনেরা ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়।

নিহত জিহান রূপগঞ্জের রূপসী এলাকার শরীফ আহমেদের ছেলে। নিহতের স্বজনেরা জানান, বিকেলে নিজ বাড়ি রূপসী থেকে শিশু জিহান তার মা ও মামার সঙ্গে প্রাইভেটকারে খালার বাড়ি নরসিংদীর উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে কর্ণগোপ এলাকায় রংধনু ফিলিং স্টেশনে প্রাইভেট কারে গ্যাস নিতে থামে। গ্যাস নেওয়ার সময় গাড়ির ভেতরে ছিল শিশু জিহান। তার মা ও মামা বাইরে ছিল। গ্যাস নেওয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। কিছু বুঝার আগেই পুরো গাড়িতে আগুন জ্বলে উঠে। ভেতরে থাকা শিশু জিহান পুড়ে ঘটনাস্থলেই মারা যায়।

আগুনে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনেরা ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়। আগুন লাগার পরপরই পালিয়ে যায় ফিলিং স্টেশনের দায়িত্বরত কর্মচারীরা।

ভুলতা ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ফিলিং ষ্টেশনে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)