1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
অবৈধ অভিবাসী তাড়াতে নতুন বিল পাস যুক্তরাষ্ট্রে - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

অবৈধ অভিবাসী তাড়াতে নতুন বিল পাস যুক্তরাষ্ট্রে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২ Time View

অবৈধ অভিবাসী তাড়াতে নতুন বিল পাস যুক্তরাষ্ট্রে

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে আরও কঠোরতা আনতে নতুন একটি বিল পাস করেছে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)। ‘দ্য এজেন্স রাউল গঞ্জালেস অফিসার সিকিউরিটি অ্যাক্ট’ নামের এই বিলে বলা হয়েছে, যদি কোনো নথিবিহীন অভিবাসী ইচ্ছাকৃতভাবে অপরাধ করেন কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বা সীমান্তরক্ষীদের ওপর হামলা চালান, তাহলে তাদের বিরুদ্ধে গুরুতর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, সীমান্ত এলাকায় দায়িত্বরত কর্মকর্তাদের ফাঁকি দিয়ে প্রবেশের চেষ্টা করলে বা সীমান্তের ১০০ মাইল (১৬১ কিলোমিটার) এলাকার মধ্যে মোটরযান নিয়ে প্রবেশ করলেই ওই অভিবাসীকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।

বৃহস্পতিবার বিলটি উত্থাপনের পর ২৬৪ জন প্রতিনিধি এর পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন ১৫৫ জন। এখন এটি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলে প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হবে।

বিলটি পাসের পর প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেন, “এই বিল একটি দৃঢ় বার্তা দিচ্ছে- যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে এবং আমাদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে, তাদের অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে।”

উল্লেখ্য, ২০২২ সালে টেক্সাস সীমান্তে দায়িত্বপালনের সময় অবৈধ অভিবাসীদের হামলায় নিহত হন মার্কিন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য রাউল গঞ্জালেস। তার স্মরণে বিলটির নামকরণ করা হয়েছে।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)