1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক মিরাজ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক মিরাজ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪৯ Time View

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক মিরাজ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সহ-অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজের নাম ঘোষণা করেছে। দল দেশ ছাড়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই ঘোষণা আসে।

এর আগে, নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মিরাজ। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ও ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেন তিনি।

নেতৃত্বে অভিষেক ম্যাচে আফগানদের বিপক্ষে ৬৬ রানের ইনিংস খেলেন মিরাজ। ক্যারিবিয়ান সফরে তিন ওয়ানডের দুটিতে তার ব্যাট থেকে আসে ৭৪ ও ৭৭ রানের ইনিংস। এছাড়া, বল হাতেও নিয়েছেন দুটি উইকেট।

মিরাজ ও শান্তর নেতৃত্বের সংযোগ বেশ পুরনো। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে তৃতীয় স্থানে তুলে আনেন মিরাজ, তখন সহ-অধিনায়ক ছিলেন শান্ত। এছাড়া, ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্লেট চ্যাম্পিয়ন হওয়া দলের অধিনায়কও ছিলেন মিরাজ।

বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ খেলবে আগামী বৃহস্পতিবার ভারতের বিপক্ষে দুবাইয়ে।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)