নিজস্ব প্রতিবেদন : অনিয়ম দুর্নীতির অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এর মধ্যে ২জন এসআই, ২ এএসআই ও ৯ কনস্টেবল রয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.রাসেলুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে ক্লোজড করা হয়
ক্লোজড করার পর তাদের সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.রাসেলুর রহমান।
ক্লোজড হওয়া ১৩ পুলিশ সদস্যরা হলেন- কোম্পানীগঞ্জ থানার এসআই খোকন চন্দ্র সরকার ও মিলন ফকির, এএসআই শিশির আহমেদ মুকুল ও শামীম হাসান, কনস্টেবল নাজমুল আহসান, মুন্না চৌধুরী, নাইমুর রহমান, তুষার পাল, আবু হানিফ, সাখাওয়াত সাদী, সাগর চন্দ্র দাস, মেহেদী হোসেন, ও কিপেস চন্দ্র রায়।
এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো.রাসেলুর রহমান জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পারি কোম্পানীগঞ্জ থানার ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির সঙ্গে জড়িত। এর প্রেক্ষিতে ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তদন্তের পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ১০ ফেব্রুয়ারি বিভিন্ন পত্রিকায় কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলার পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে উঠে কোম্পানীগঞ্জ থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে এবং বিভিন্ন পত্রিকায় এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর তাদেরকে ক্লোজড করে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
সূত্র – বার্তা ২৪