1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
উজিরপুরে নি*খোঁজ ট্রলার চালক মাহাবুবের সন্ধানে মানববন্ধন। ঢাকা- বরিশাল মহাসড়কে ৩ ঘন্টা যানচলাচল বন্ধ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

উজিরপুরে নি*খোঁজ ট্রলার চালক মাহাবুবের সন্ধানে মানববন্ধন। ঢাকা- বরিশাল মহাসড়কে ৩ ঘন্টা যানচলাচল বন্ধ

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৩ Time View

উজিরপুরে নি*খোঁজ ট্রলার চালক মাহাবুবের সন্ধানে মানববন্ধন। ঢাকা- বরিশাল মহাসড়কে ৩ ঘন্টা যানচলাচল ব*ন্ধ

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরের সন্ধ্যা নদী থেকে নিখোঁজ ট্রলার চালক মাহাবুব হাওলাদারের সন্ধানে মানববন্ধন করেছে প্রায় ২ হাজার এলাকাবাসী। ১০ ফেব্রুয়ারি সকাল ১০ টায় ঢাকা বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ডে স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উজিরপুর পৌর বিএনপির আহব্বায়ক মোঃ শহীদুল ইসলাম খান, সদস্য সচিব মোঃ রোকুনুজ্জামান টুলু, যুগ্ম আহব্বায়ক মোঃ গিয়াস উদ্দিন আকন, পৌর যুবদলের আহব্বায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম।

এসময় নিখোঁজ মাহবুবের বড় ভাই মোঃ জামাল হোসেন বলেন আমার ভাই একজন নিরীহ মানুষ সে ট্রলার চালক তাকে বিনা কারনে অপহরন করা হয়েছে। আজ ১১ দিন পর্যন্ত আমরা তাকে খুজে পাচ্ছি না। আমরা তাকে জিবিত অবস্থায় খোজ চাই।

এসময় বক্তারা বলেন,৫ আগস্ট এর পর থেকে একদল মৌসুমী চাঁদাবাজ, কিশোর গ্যাং, দখলবাজ সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন প্রকার অগ্নিসংযোগ অপহরণ গুম এর মত জঘন্য অপকর্মের জড়িত হয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে, তারই ধারাবাহিকতায় মাহবুবকে ওই চাঁদাবাজ সন্ত্রাসীরা কৌশলে ট্রলারসহ অপহরণ করে গুম করে রেখেছে। তাই পুলিশ প্রশাসনকে অপহরণের শিকার মাহবুবকে খুঁজে পাওয়ার দাবী করেন। একদল চাঁদাবাজ মিশে একের পর এক অঘটন ঘটিয়ে দলের উপরে দায়ের চাপের চেষ্টা করছেন। তাদেরকে প্রতিরোধ করতে হবে, একই সাথে এ সকল মৌসুমী চাঁদাবাজার সন্ত্রাসীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। দেশের মানুষ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চায়, সবাইকে দখলবার চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ বিষয়ে পুলিশকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। ঘাটের ইজারাদার ও নিখোঁজ মাহবুবের ভাই জামাল হোসেন বলেন তার ভাইকে খোঁজ না দেওয়া পর্যন্ত টলার বন্ধ থাকবে। এসময় নিখোজ মাহবুবকে উদ্ধারে ৪৮ ঘন্টা আল্টিমেটাম দেয়া হয়। ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

উল্লেখ্য বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের ট্রলার চালক মাহাবুব হাওলাদারকে বাবুগঞ্জ-উজিরপুর সন্ধ্যা নদী থেকে ৩১ জানুয়ারী রাত দশটার দিকে রাহুতকাঠী ঘাট থেকে শিকারপুর আসার পথে পথিমধ্যে ট্রলার সহ নিখোঁজ হন। তারপর গত ৬ দিনও তার সন্ধান মেলেনী। তিনি উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম মুন্ডপাশা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাহাবুল হাওলাদার শিকারপুর খেয়াঘাটে নিয়মিত পারাপারের জন্য ট্রলার চালাতেন।  ঘটনার দিন ৩১জানুয়ারি  রাত সাড়ে ১০ টার দিকে ৮ থেকে ১০ জন  তরুণ ও কিশোর যাত্রী তার ট্রলারে ওঠে। নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ চিৎকার শোনা যায়। তবে আশপাশে অন্য কোনো ট্রলার না থাকায় কেউ সাহায্য করতে কেহ আসেনি।

 নদীর পাড়ে থাকা প্রত্যক্ষদর্শীদ ও সজনদের ধারণা পূর্ব শত্রুতার জেরে ও পূর্বের চাঁদাবাজদের কে চাঁদা না দেওয়ার কারণে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়েছে।

এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী ও পরে নিয়মিত একটি মামলা আদায় করা হয়েছে। এদিকে উভয় থানার পুলিশ অপহৃত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে

এ সময় মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য দেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ও সহকারী পুলিশ সুপার মোঃ ইকরামুল আহাদ। তারা পরিবারকে মানববন্ধন স্থগিত করার অনুরোধ করে নিখোজকে খুজে বের করার প্রতিশ্রুতি দেয়।  উজিরপুর মডেল থানা পুলিশ এর অফিসার ইনচার্জ বলেন বাবুগঞ্জ থানা পুলিশ ও উজিরপুর থানা পুলিশ যৌথ ভাবে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এসময় তিন ঘন্টা মহাসড়ক অবরোধ করার ফলে কয়েক হাজার যানবাহন বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে মানববন্ধন প্রত্যাহার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)