1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
আজ প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে বিএনপি - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

আজ প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২ Time View

আজ প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে বিএনপি  

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের জন্য মে ও জুন মাসে পরিপূর্ণ প্রস্তুতি সম্পন্ন করার আলোকে সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (৯ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে এ তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, আমরা নির্বাচনের বিষয়ে আলোচনা করেছি। আগামী মে-জুন মাসে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পরিপূর্ণ করবে ইসি। তবে কবে জাতীয় নির্বাচন হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই ইসির। সোমবার বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, ইসি সঠিকভাবে কাজ করছে। ৩০ লাখ নতুন ভোটার যুক্ত হবে, এটা আগে বাদ পড়েছিল। এর মধ্যে ১৫ লাখ বাদ যাবে কারণ তারা মারা গেছে। তবে বিদ্যমান তালিকায় ভোটার বাড়বে।

নির্বাচনের তারিখ ঘোষণা সম্পর্কে বলেন, দেশ ঐখন আমাদের সংবিধান অনুসারে চলছে না। তাই আসন্ন সংসদ নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন নয়, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করবে।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)