1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ভুল চিকিৎসায় নবজাতকের মৃ*ত্যু, থানায় মা*মলার  - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

ভুল চিকিৎসায় নবজাতকের মৃ*ত্যু, থানায় মা*মলার 

আশিকুর রহমান গাজীপুর মহানগর :
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৩ Time View

ভুল চিকিৎসায় নবজাতকের মৃ*ত্যু, থানায় মা*মলার 

আশিকুর রহমান গাজীপুর মহানগর : টঙ্গীতে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, টঙ্গীর টিএন্ডটি এলাকার বাসিন্দা মো. খোকন মিয়া ও তার স্ত্রী আয়েশা খাতুন সন্তান জন্মদানের জন্য নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে যান। গর্ভধারণের মেয়াদ এখনও ২০ দিন বাকি থাকলেও, চিকিৎসকরা জরুরি ভিত্তিতে সিজারিয়ান অপারেশন করানোর জন্য ভয়ভীতি দেখান। একপর্যায়ে ২৮ হাজার টাকায় চুক্তি করে অস্ত্রোপচার করান খোকন মিয়া।

অপারেশনের পর হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তাদের এক সন্তান মৃত জন্ম নিয়েছে। তবে, নিহত শিশুর বাবা অভিযোগ করেন, তার নবজাতক সন্তানকে হত্যা করা হয়েছে এবং লাশ গুমের চেষ্টা চালানো হয়। নিহত শিশুর স্বজনদের দাবি, নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, যা হত্যার প্রমাণ।

এ ঘটনায় নবজাতকের বাবা মো. খোকন মিয়া টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত হাসপাতালের পরিচালক ডা. কামরুল ইসলাম মতিউর রহমান ও রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, “আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছি। দোষীদের আইনের আওতায় আনা হবে।”

এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন ডা. মাহমুদা আখতার বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, “মামলা দায়ের করা হয়েছে, শিশুর ময়নাতদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে, অভিযুক্ত হাসপাতালের চিকিৎসক ও পরিচালকদের একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)