1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে অটো চাপায় স্কুল ছাত্রী নি*হত  - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কাউখালীতে অটো চাপায় স্কুল ছাত্রী নি*হত 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৮ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:পিরোজপুরের কাউখালীতে অটোচাপায় স্কুল ছাত্রী নিহত।

জানা গেছে, কাউখালী উপজেলার সদর ইউনিয়নের গোসনতারা গ্রামের কাঠ ব্যবসায়ী কাওসার শরীফের মেয়ে হাবিবা (৬) বুধবার ৫ ফেব্রুয়ারি সকালে মায়ের সাথে তার এক আত্মীয়কে অটোতে উঠিয়ে দেওয়ার জন্য কাউখালী নৈকাটি সড়কের কাঠালিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি অটো স্কুলছাত্রীকে ধাক্কা দিলে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসা অবস্থায় দুপুরে হাবিবা মারা যান।
হাবিবা স্থানীয় গোসনতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিলেন। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামাপ্রসাদ বলেন, হাবিবা ভালো ছাত্রী ছিলেন এবং নিয়মিত বিদ্যালয়ে আসতেন। খুবই শান্ত প্রকৃতির ছিলেন।
কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, খুবই দুঃখজনক ঘটনা। অদক্ষ ড্রাইভার ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার কারণে প্রতিদিন ঝরে যাচ্ছেন কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক ও মর্মান্তিক। বেপরোয়া অটো ড্রাইভার সহ অদক্ষ ড্রাইভারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।
এভাবে সড়ক দুর্ঘটনায় একটি ফুটফুটে বাচ্চা মারা যাওয়ার কারণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা কিছুতেই মানতে পারছে না বাচ্চাটির অকাল মৃত্যু। শিশুটির বাবা ও মা সহ আত্মীয়স্বজনরা শোকে মাতুল হয়ে গেছে। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা এলাকাবাসী খুঁজে পাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)