1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হা*মলার ঘটনায় ৫২১ জনের বিরুদ্ধে মা*মলা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হা*মলার ঘটনায় ৫২১ জনের বিরুদ্ধে মা*মলা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৬ Time View

টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হা*মলার ঘটনায় ৫২১ জনের বিরুদ্ধে মা*মলা

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৫২১ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় ১৭১ জনের নাম উল্লেখ করা হয়েছে, এছাড়া অজ্ঞাতনামা ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রাব্বি মোরসালীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় উপজেলার বঙ্গবন্ধু সমাধির পাশে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা হয়। এতে টুঙ্গিপাড়া থানার পাঁচজন পুলিশ সদস্য আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা দলীয় কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করতে বললে বাকবিতণ্ডার একপর্যায়ে স্থানীয় মুদি দোকানি সাফায়েত হোসেনকে আটক করা হয়। এরপর মসজিদের মাইকে ডাক দিয়ে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে পুলিশের গাড়ি ভাঙচুর ও হামলা চালান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানার ওসিসহ অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদেরও বাধার মুখে পড়তে হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন। হামলার পর থেকে টুঙ্গিপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)