1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে ডাকাতি, চালককে কুপিয়ে জখম - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে ডাকাতি, চালককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ৭৭ Time View

চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে ডাকাতি, চালককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগরে গভীর রাতে সড়ক ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা একটি পোলট্রি ফার্মের গাড়ি চালককে কুপিয়ে গুরুতর জখম করে তার সঙ্গে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে এই ঘটনা ঘটে।

আহত চালকের নাম মনির হোসেন (৪০), তিনি আন্দুলবাড়িয়া ইউনিয়নের বাজদিয়া গ্রামের বাসিন্দা এবং জামাত আলীর ছেলে। তিনি মীম পোলট্রি ফার্ম এন্ড হ্যাচারির মালামাল সরবরাহ শেষে বাড়ি ফেরার পথে ৫-৬ জন মুখোশধারী দুষ্কৃতিকারী তাকে আটকে মারাত্মকভাবে কুপিয়ে আহত করে। এরপর তার সঙ্গে থাকা ৩০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

আহত অবস্থায় প্রাণে বাঁচতে মনির হোসেন কোনোভাবে পালিয়ে গ্রামের দিকে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ প্রসঙ্গে মীম পোলট্রি ফার্ম এন্ড হ্যাচারির মালিক মাহমুদুর রহমান মিঠুন বলেন, “আমার ড্রাইভার ব্যবসায়িক কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। পথে একদল দুর্বৃত্ত তাকে আক্রমণ করে টাকা লুট করে নেয় এবং গুরুতর জখম করে। আমরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছি।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, “বিষয়টি আমরা তদন্ত করছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, সড়কে ডাকাতির ঘটনা দিন দিন বেড়ে চলেছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, যাতে এ ধরনের অপরাধ ঠেকানো যায়।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)