1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বিরামপুরে ১৩১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফতার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

বিরামপুরে ১৩১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৫৪ Time View

বিরামপুরে ১৩১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে*ফতার

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুর জেলার বিরামপুরে ১৩১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটককৃতরা হলেন, নেত্রকোনা সদর উপজেলার শ্রীপুরবালী গ্রামের মৃত সালেক মিয়ার ছেলে জলিল মিয়া (২৫) ও ঝালকাঠি জেলার রাজপুর উপজেলার চল্লিশ কাউনিয়া গ্রামের লাল মিয়ার ছেলে খোকন শরীফ (৪০)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে দিনাজপুর – গোবিন্দগঞ্জ মহাসড়কে উপজেলার চন্ডিপুর নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে বিরামপুরে অভিযান চালায়। অভিযানকালে বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় বিরামপুর-দিনাজপুর মহাসড়কের উপরে চেকপোষ্ট স্থাপন করেন। এ সময় ৬ চাকা বিশিষ্ট একটি ট্রাকের পিছনের মালামাল বহন করা বডির ভেতর প্লাস্টিকের তৈরি কার্টুনে বাধা ৪টি পাটের বস্তার থেকে ১৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের সংশ্লিষ্ট থাকায় দুইজনকে ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

পরে গ্রেফতারকৃত আসামি , মালামাল ও জব্দকৃত ট্রাকটি বিরামপুর থানায় হস্তান্তর পূর্বক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)