1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
উপদেষ্টা নাহিদের বাসায় ভাইরাল রিকশাচালক সুজন, যা জানা গেল - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

উপদেষ্টা নাহিদের বাসায় ভাইরাল রিকশাচালক সুজন, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৮১ Time View

উপদেষ্টা নাহিদের বাসায় ভাইরাল রিকশাচালক সুজন, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: গত বছরের জুলাইয়ে বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন যখন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এক রিকশাচালক সুজনের ছবি। ছবিতে তাকে আন্দোলনকারী ছাত্রদের সমর্থন জানিয়ে স্যালুট দিতে দেখা যায়। এই ছবি মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সুজন হয়ে ওঠে এক আইকনিক চরিত্র। সম্প্রতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ সেলের সম্পাদক হাসান ইমাম সুজনকে খুঁজে বের করেছেন এবং তার সাথে যোগাযোগ স্থাপন করেন। বুধবার (২৯ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে সুজনের খোঁজ পাওয়ার খবরটি জানানো হয়।

পোস্টে একটি ছবি যুক্ত করে বলা হয়, ”সুজন মামার স্যালুটের ছবিটার কথা মনে আছে আপনাদের? আমরা সুজন মামাকে খুঁজে বের করেছি। জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল থেকে আমরা জুলাইর আইকনিক ফিগারদের খুঁজে বের করার উদ্যোগ নিয়েছিলাম।

মামা অনেক কষ্টের সাথে বললেন, ‘ভাইরাল হওয়ার পর অনেকেই মনে করে আমি অনেক কিছুই পাইছি, কিন্তু আমি তো কিছুই পাই নাই। ‘সুজন মামা রাস্তার মোড়ে মোড়ে নিজের স্যালুট দেয়ার ছবি দেখে এক পত্রিকা অফিসে কল দিয়ে জানতে চেয়েছিলেন, এইযে তার ছবি দিয়ে বিজ্ঞাপন করা হচ্ছে এজন্য তাকে কোনো সাহায্য করা হবে কিনা? পত্রিকা অফিস থেকে নাকি বলা হয়েছিল, এগুলো তাদের কাজ না।

সুজন মামা কথায় কথায় জানালেন তার ইচ্ছা নাহিদ ইসলামের সাথে দেখা করার। নাহিদ ইসলামের বাসায় যাওয়ার পর দেখা গেলো নাহিদ ইসলাম তার ড্রইং রুমে যত্ন করে সুজন মামার ছবি টানিয়ে রেখেছেন।

আমরা চেষ্টা করছি, সুজন মামার জন্য স্থায়ী কোনো ব্যবস্থা করতে। সুজন মামারা না হাসলে বাংলাদেশ ভালো থাকবে না।”

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)