1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
মসজিদ থেকে জুতা চুরি, পিস্তল দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা, শেষমেশ ধরা যুবক - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

মসজিদ থেকে জুতা চুরি, পিস্তল দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা, শেষমেশ ধরা যুবক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৮৯ Time View

মসজিদ থেকে জুতা চুরি, পিস্তল দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা, শেষমেশ ধরা যুবক

নিজস্ব প্রতিবেদক: আটক যুবকের নাম ইবতেশাম রহমান আলফি (১৮)। তিনি মোহাম্মদপুরের বাসিন্দা এবং নিজেকে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থী বলে দাবি করেছেন। ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) রাজিব গায়েন দ্য ডেইলি স্টারকে জানান, আলফির কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে, যা দেখতে আসল মনে হলেও এতে কোনো গুলি ছিল না। তবে আলফির দাবি, এটি আসলে খেলনা পিস্তল এবং টাকার প্রয়োজনে তিনি চুরি করেছেন।

ঘটনার সূত্রপাত হয় জোহরের নামাজের পর। এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের ভেতরে থাকা মসজিদে নামাজ পড়তে যান কয়েকজন যুবক। নামাজ শেষে বেরিয়ে তারা দেখতে পান, তাদের একজনের জুতোজোড়া নেই। সন্দেহ হওয়ায় তারা হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেন এবং ফুটেজে এক যুবককে জুতা চুরি করতে দেখা যায়।

সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ওই যুবককে শনাক্ত করার পর তারা বাইরে এসে দেখতে পান ফুটেজে দেখা যুবকের মতো একজন কাছেই দাঁড়িয়ে আছে। তখন তারা তাকে চ্যালেঞ্জ করলে সে কোমর থেকে একটি পিস্তল বের করে ভয় দেখানোর চেষ্টা করে। এতে উপস্থিত যুবকরা একটু পিছু হটলেও পরিস্থিতি দ্রুত পাল্টে যায়, যখন একজন পথচারী রিকশায় যাচ্ছিলেন এবং চিৎকার করে বলেন, “ছিনতাইকারী!”

তার চিৎকারে আশপাশের মানুষজন সতর্ক হয়ে যায়, যার ফলে আতঙ্কিত হয়ে ওই যুবক পান্থপথ ট্রাফিক পুলিশ বক্সের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় ট্রাফিক পুলিশের সাব-ইনস্পেক্টর খবির হোসেন দ্রুত প্রতিক্রিয়া দেখান এবং পথচারীদের সহায়তায় যুবকটিকে আটকের চেষ্টা করেন।

খবির হোসেন জানান, ‘আমি তখন ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে কিছু যানবাহনকে জরিমানা করছিলাম। হঠাৎ দেখি, পথচারীরা পিস্তলসহ এক যুবককে ধরার চেষ্টা করছে। আমি তাকে আটকানোর চেষ্টা করি, কিন্তু সে দৌড়ে পালাতে চায় এবং পিস্তল ছাড়তে চায় না। এতে স্থানীয় ও পথচারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং আমিও কিছুটা আহত হই।’

অবশেষে পথচারী ও পুলিশের সহায়তায় ইবতেশাম রহমান আলফিকে আটক করে পান্থপথ ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান জানান, উদ্ধারকৃত পিস্তলটি খেলনা হলেও দেখতে হুবহু আসল পিস্তলের মতো। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং পিস্তলের বিষয়ে আরও তদন্ত করা হবে। আটক যুবকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)