1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ছাত্রশিবির এর দলীয় প্রকাশনায় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের কমিটি - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ছাত্রশিবির এর দলীয় প্রকাশনায় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের কমিটি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৮৬ Time View

ছাত্রশিবির এর দলীয় প্রকাশনায় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্রশিবিরের দলীয় প্রকাশনায় মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননাকর বক্তব্য প্রকাশের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার (২৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদল এ প্রতিবাদ জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইসলামী ছাত্রশিবিরের মাসিক প্রকাশনা “ছাত্র সংবাদ”-এর বিজয়ের মাস ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত আহমেদ আফঘানি রচিত “যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি” শীর্ষক প্রবন্ধে মুক্তিযুদ্ধ সম্পর্কে অবমাননাকর ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়েছে। প্রবন্ধটিতে উল্লেখ করা হয়, “অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটি তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল। আল্লাহ তায়ালা তাদের ক্ষমা করুন।”

ছাত্রদল বলেছে, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও ইসলামী ছাত্রশিবির তাদের দলীয় প্রকাশনায় মুক্তিযুদ্ধকে অদূরদর্শিতা ও ভুল হিসেবে চিত্রিত করেছে, যা অত্যন্ত গর্হিত এবং ন্যাক্কারজনক। প্রকৃতপক্ষে, মুক্তিযুদ্ধ কোনো ধর্মযুদ্ধ ছিল না; এটি ছিল পাকিস্তানি দখলদার বাহিনীর অত্যাচার, গণহত্যা ও শোষণের বিরুদ্ধে বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম। ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র জাতি একত্রিত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, যা এক ঐতিহাসিক জনযুদ্ধে পরিণত হয়।

ছাত্রদলের দাবি, ছাত্রশিবিরের দলীয় প্রকাশনায় মুক্তিযুদ্ধকে ‘ভুল’ হিসেবে চিত্রিত করা এবং মুক্তিযোদ্ধাদের জন্য ‘ক্ষমা প্রার্থনা’ করা একাত্তরের পরাজিত শক্তির ধৃষ্টতা ও স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রের অংশ। তাদের মতে, এটি আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থসিদ্ধির ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি করতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিকে ছাত্রশিবির স্বাধীনতা ও বিজয় দিবসে “স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো” স্লোগান দিয়ে র‍্যালি করে, অন্যদিকে নিজেদের প্রকাশনায় মুক্তিযোদ্ধাদের অবমাননা করে, যা সুস্পষ্ট দ্বিচারিতা। এর মাধ্যমে প্রমাণ হয় যে, ছাত্রশিবির প্রকৃতপক্ষে তাদের পূর্বসূরি ছাত্রসংঘের মতোই মুক্তিযুদ্ধের বিপক্ষের মনোভাব ধারণ করে।

জাতীয়তাবাদী ছাত্রদল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, লেখকের ব্যক্তিগত মতামত বলে দায় এড়ানো যাবে না, কারণ এটি ছাত্রশিবিরের দলীয় প্রকাশনা। তাদের সম্পাদকীয় নীতি যে স্বাধীনতাবিরোধী বয়ান প্রতিষ্ঠার পক্ষে কাজ করছে, তা এতে পরিষ্কার হয়েছে।

ছাত্রদল তাদের বিবৃতিতে ইসলামী ছাত্রশিবিরকে আহ্বান জানিয়েছে, তারা যেন মুক্তিযুদ্ধের প্রশ্নে নিজেদের দলীয় অবস্থান স্পষ্ট করে এবং মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন, “যদি ছাত্রশিবির এই ন্যাক্কারজনক বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা না চায়, তাহলে স্বাধীন বাংলাদেশে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার নৈতিক অধিকার নিয়ে প্রশ্ন উঠবে।”

ছাত্রদলের নেতারা সতর্ক করে বলেছেন, ছাত্রশিবির মুক্তিযুদ্ধবিরোধী অবস্থান থেকে সরে না আসলে, তাদের স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার নৈতিক অধিকার থাকবে না।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)