1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ব্রাজিল বাংলাদেশে নির্বাচন দেখতে চায়: আমীর খসরু - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার শক্তি বাড়িয়ে প্রবল ঘূ’র্ণিঝড়ে পরিণত ‌‘মুরাসু’, আ’ঘাত হানতে পারে যেসব এলাকায়

ব্রাজিল বাংলাদেশে নির্বাচন দেখতে চায়: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৯১ Time View

ব্রাজিল বাংলাদেশে নির্বাচন দেখতে চায়: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিল বাংলাদেশে আসন্ন নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকের পর এ কথা জানান তিনি।

আমীর খসরু জানান, ব্রাজিল এবং বাংলাদেশের মধ্যে ২ বিলিয়ন ডলারের বাণিজ্যিক লেনদেন রয়েছে। ব্রাজিল কৃষি খাতে বিনিয়োগ করতে চায় এবং তাদের প্রযুক্তি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া, গবাদি পশুর মাংস আমদানির বিষয়ে আলোচনা হয়েছে। তবে দেশের গবাদি পশু চাষের ক্ষতি না করে এই আমদানির পরিকল্পনা করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ব্রাজিল বাংলাদেশের দুধ উৎপাদনে সহযোগিতা করতে আগ্রহী এবং কৃষি খাতে তাদের উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে। বর্তমানে ব্রাজিল থেকে চিনি ও অন্যান্য পণ্য আমদানি করা হচ্ছে, যা ভবিষ্যতে আরও বাড়ানো সম্ভব।

বৈঠকে খেলাধুলার ক্ষেত্রেও সহযোগিতার আলোচনা হয়। ব্রাজিল বাংলাদেশের ফুটবল উন্নয়নে সহযোগিতা করতে প্রস্তুত এবং ভবিষ্যতে ব্রাজিলের কোচ নিয়োগ নিয়ে আলাপ করার পরিকল্পনা রয়েছে।

বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)