1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৮২ Time View

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: পাওনা টাকা ও চেক ফেরত দেওয়ার কথা বলে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ নিয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হেদায়েত রুবেলের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী ওই নারী। অভিযুক্ত রুবেল জেলার কৃষি সম্প্রসারণ কার্যালয়ে কর্মরত এবং সম্পর্কে ওই প্রবাসীর স্ত্রীর চাচাতো ভাশুর।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল ওই সৌদি প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাঙ্গাইল পৌর শহরে জমি কিনে দেওয়ার কথা বলে নগদ ১৯ লাখ ৫০ হাজার টাকা ও চেক নেয়। কিন্তু পরবর্তীতে জমি কিনে দেয়নি সে।

এছাড়া টাকা ও চেক ফেরত না দিয়ে উল্টো কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে টাকা দেওয়ার জন্য প্রবাসীর বাড়িতে যায় রুবেল। পরে বাড়িতে কেউ না থাকায় এবং টাকা দেওয়ার আশ্বাসে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে।

ওই প্রবাসীর স্ত্রীর শাশুড়ি লাইলী বেগম জানায়, ছেলে টাকা পাঠাতো, সেই টাকা রুবেল আত্মসাৎ করেছে। এখন লাখ লাখ টাকা নিয়ে অস্বীকার করছে। ছেলেও তার বউকে বলেছে টাকা তুলতে না পারলে তার সাথে সংসার করবে না। এলাকার মানুষ সাক্ষী হতে চায় না ভয়ে।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জানায়, প্রবাস থেকে স্বামীর পাঠানো টাকা জমিয়ে শহরে একটা জমি কিনতে ভাশুর রুবেলের কাছে টাকা ও চেক দিয়ে ছিলাম। কিন্তু সে জমি কিনে দেয়নি। পরে টাকা এবং চেকও ফেরত দেয়নি। একপর্যায়ে টাকা ফেরত দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। ঘটনাটি নিয়ে থানায় মামলা গ্রহণ না করলে পরে প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছি।

টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হেদায়েত রুবেল বলেন, ঘটনাটি মিথ্যা। আমার বিরুদ্ধে গ্রামের কিছু কুচক্র ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, মামলাটি তদন্তভার ডিবিতে দেওয়া হয়েছে। তদন্ত কাজ চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশেক পারভেজ বলেন, ঘটনাটি তার ব্যক্তিগত। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)