1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
দরজা ভেঙে ছাত্রলীগকর্মীকে ছিনিয়ে নিয়ে আনন্দ মিছিল - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

দরজা ভেঙে ছাত্রলীগকর্মীকে ছিনিয়ে নিয়ে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৪৫ Time View

দরজা ভেঙে ছাত্রলীগকর্মীকে ছিনিয়ে নিয়ে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের হাতে আটক বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শাহরিয়ার সান নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করেছেন তার সহপাঠীরা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলার অভিযোগ রয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। শাহারিয়ার সান আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। ক্যাম্পাস সূত্রে জানা যায়, আটক হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীকে মারধরের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নিরাপত্তা কক্ষে দেড়ঘণ্টা ধরে আটকিয়ে রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দরজা ভেঙে সেই ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করে তার সহপাঠী পরিচয়ধারীরা।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, ‘গত ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর হামলা এবং ১ আগস্ট পুলিশের কাছে শিক্ষার্থীদের ধরিয়ে দেয়ার ঘটনায় করা মামলার আসামি শাহারিয়ার সান। তাকে বিকেল সাড়ে ৫টার দিকে ক্যাম্পাসে পেয়ে সাধারণ শিক্ষার্থীরা ধরে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের নিরাপত্তারক্ষীর কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে তার সহপাঠীরা এসে ওই কক্ষের দরজা ভেঙে তাকে নিয়ে যায়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এটিএম রফিকুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে ফোন করলেও তিনি রিসিভ করেননি।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটু ঝামেলা হয়েছে বলে খবর দেয়া হয়। পুলিশ সদস্যরা গেলে তাদের ক্যাম্পাসে ঢুকতে দেয়া হয়নি। পরে আর তাদের কিছু জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)