সাবেক এমপি মিজানকে মা*মলায় ফেলা তালুকদার আব্দুল খালেক নিজেই এখন দুদকের জালে।
এস.এম.শামীম খুলনা: খুলনা মহানগর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মুহাম্মদ মিজানুর রহমান মিজানকে দল ক্ষমতায় থাকাকালীন দুদকের মামলায় ফাঁসিয়েছেন নিজ দলের সভাপতি ও কেসিসির সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক। তখন থেকেই দলের কার্যক্রম থেকে দুরে সরিয়ে রাখা হয় মিজানকে। তবে জুলাই অভ্যুত্থানের পর পালানো খালেক এখন নিজেই বড় ধরনের দুর্নীতির কেলেঙ্কারিতে পড়ে গেছেন। ভালো মুখোশের আড়ালে সীমাহীন দুর্নীতি করেছেন খুলনা মহানগর আ’লীগের সভাপতি ও সাবেক এই মেয়র।
কেসিসির সাবেক মেয়র তালুকদার আবদুল খালেকের দুর্নীতি নিয়ে ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে দুদক। বেনামি ঠিকাদারি কাজের সহযোগি তিন ঠিকাদারের সকল হিসাব চেয়ে গতকাল দুদকের থেকে কেসিসিকে চিঠি দেওয়া হয়েছে।
এদিকে নিজ দলের রোষানলে পড়ে দুদকের মামলায় জামিনে থাকা মিজানুর রহমান মিজানকে গতকাল বৃহস্গবৃহস্পতিবার কারাগারে প্রেরন করেছে আদালত। মামলার নির্ধারিত তারিখে ঢাকায় হাজিরা দিতে গেলে তার জামিন বাতিল করে এ আদেশ দেয় আদালত। তার বিরুদ্ধে দুদকের করা মামলায় রায় ঘোষণার জন্য আগামী ৩০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
এদিকে নিজ দলের কাছ থেকে মামলায় ফাঁসানো ও দল থেকে পদ পদবী কেড়ে নিয়ে মিজানকে বিপদগ্রস্ত করার পেছনের মাষ্টারমাইন্ড ছিলেন তালুকদার আবদুল খালেক । এমন কথাই প্রচলিত রয়েছে খুলনার আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মাঝে । এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করে পোষ্ট ও কমেন্টও করছেন। নেতাকর্মীরা বলছেন আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে মিজানের জনপ্রিয়তা নষ্ট করা ও নিজের আধিপত্য ধরে রাখতেই তালুকদার আবদুল খালেক এ ষড়যন্ত্র করেছিলেন ।