1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে রাস্তা দখলে বেপরোয়া অটোরিকশা, জনগণ ভোগান্তির শিকার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কাউখালীতে রাস্তা দখলে বেপরোয়া অটোরিকশা, জনগণ ভোগান্তির শিকার

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১১৩ Time View

কাউখালীতে রাস্তা দখলে বেপরোয়া অটোরিকশা, জনগণ ভোগান্তির শিকার

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:পিরোজপুরের কাউখালীতে বেপরোয়া ভাবে অটোরিকশা চলাচল করার কারণে জনগণ প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে, ঘটেছে ছোটখাটো দুর্ঘটনা।
দেখার জন্য কেউ নেই। উপজেলার বিভিন্ন সড়কে বেপরোয়া গতিতে সিএনজি চালিত অটো রিক্স চলাচল করায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। রাস্তার পাশে অটো রিক্সা না রেখে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থেকে যাত্রী উঠানামা করে।
প্রতিবাদ করলে উল্টো যাত্রীদের সাথে অটোচালকরা দুর্ব্যবহার করে। লোক লজ্জার ভয়ে অনেক যাত্রী কোনো প্রতিবাদ করতে সাহস পায় না। এসকল লাইসেন্সবিহীন, অদক্ষ ও অপ্রাপ্ত চালক দ্বারা নিয়ন্ত্রিত অটো রিক্সা চালানোর কারণে কোমলমতি শিশুসন্তানসহ বিভিন্ন বয়সের মানুষ অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে।
উপজেলা সদর থেকে আমরাজুরি ফেরিঘাট, নৈকাঠি, চৌরাস্তা, রাজাপুর, ভান্ডারিয়া, পিরোজপুর, সত্তারকান্দা, গুয়াটন সহ বিভিন্ন সড়কে সকাল থেকে রাত্রি পর্যন্ত চলাচল করে। দ্রুত চালানোর কারণে চালকরা অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রেক ফেল করে দুর্ঘটনার শিকার হন। ফলে অনেক যাত্রী মারাত্মক আহত সহ জীবনহানির আশঙ্কা থাকে। পথচারীরা নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করলেও অদক্ষ চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এভাবে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের টনক নড়ছে না।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন যে, প্রশাসনকে ম্যানেজ করে তারা লাইসেন্স ছাড়া এভাবে অটো রিক্সা চালিয়ে যাচ্ছে। সংবাদকর্মী রফিকুল ইসলাম বলেন, লাইসেন্সবিহীন অদক্ষ ও অপ্রাপ্ত চালকরা যাতে সিএনজি চালাতে না এ ব্যাপারে কঠোর আইন করা দরকার।
যাত্রী মাহফুজুর রহমান বলেন, অটো চালকরা ইচ্ছামতন যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে প্রতিবাদ করে কোন কাজ হয় না। অনেক অটোচালকরা সমিতির ভয় দেখায়। তারা বলে আমাদের সমিতি আছে আমাদের ভয় দেখিয়ে লাভ নেই?
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক সজল মোল্লা বলেন, বেপরোয়া ভাবে কোনো গাড়ি চালানো যাবে না এবং রাস্তায় চলাচল করতে হলে লাইসেন্স সহ আইন-কানুন মেনে চলতে হবে। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান বলেন, লাইসেন্সবিহীন,অদক্ষ ও অপ্রাপ্ত চালকরা রাস্তায় কোনো যানবাহন চলাচল করায় কোন সুযোগ নেই। প্রয়োজন বোধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)