1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে ও এম এস চাউল কিনতে ভিড় করছে সর্বস্তরে জনগণ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কাউখালীতে ও এম এস চাউল কিনতে ভিড় করছে সর্বস্তরে জনগণ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৮৬ Time View

কাউখালীতে ও এম এস চাউল কিনতে ভিড় করছে সর্বস্তরে জনগণ

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:পিরোজপুরের কাউখালীতে খোলা বাজারে ওএমএস চাউল ক্রয়ের জন্য দরিদ্র ও দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শুক্র ও শনিবার ব্যতীত সপ্তাহের অন্যান্য দিন দুপুরের আগেই ডিলার দোকানে চাউল দেওয়া শেষ হয়ে যাচ্ছে। ফলে অনেক ক্রেতা চাউল না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছে।
ভোর থেকে ভোক্তারা ডিলারের দোকানের সামনে লাইনের দাঁড়িয়ে অপেক্ষা করে পর্যায়ক্রমে চাউল ক্রয় করছেন।
উপজেলা সদরের ৩ জন ডিলারদের মধ্যে পর্যায়ক্রমে দৈনিক ২ জন ডিলার উত্তর ও দক্ষিণ বাজারে ডিলারের মাধ্যমে খাদ্য অধিদপ্তর ৩০ টাকা কেজি দরে দুই মেট্রিক টন চাউল বিক্রি করছে। একজন ক্রেতা সর্বাধিক ৫ কেজি চাউল ক্রয় করতে পারছেন।
দক্ষিণ বাজারের ডিলার শামীম হোসেন ও উত্তর বাজারের ডিলার পলাশ সাহা জানান, সকাল ৯ টায় চাল বিক্রি শুরু হয় এবং দুপুর ১টার মধ্যে সব চাউল বিক্রি হয়ে যায়। প্রতিদিন একজন ডিলার এক মেট্রিক টন চাল বিক্রি করতে পারে। অর্থাৎ ৫ কেজি করে দুইশ জনকে চাউল বিক্রি করতে পারে। তবে অনেকেই চাউল না পেয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন। তাদেরকে পরের দিন আসতে বলা হয়।
চাউল ক্রয় করতে আসা অনেক ক্রেতা জানান যে লাইনের দাঁড়িয়েও চাউল পাওয়া যাচ্ছে না। দুপুরে আগেই চাউল বিক্রি হয়ে যাচ্ছে। চাউলের দাম বাজারে বেশি থাকার কারণে খোলা বাজারে চাউলের দোকানে নিম্ন, মধ্য সহ সকল শ্রেণী পেশার মানুষ ভিড় করছে। ভুক্তভোগীরা দাবি করছেন চাউলের আরো বরাদ্দ বাড়াতে হবে। যাতে করে অধিক সংখ্যক মানুষ কম টাকায় চাউল কিনতে সক্ষম হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, খোলা বাজারে চাল বিক্রির ফলে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে আসবে তখন খোলাবাজারে ভিড় কমে যাবে। প্রয়োজন বোধে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বরাদ্দ বাড়াবার চেষ্টা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)