1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
আওয়ামী লীগ ১০ বছরের মধ্যে ফিরে আসবে: নুরুল হক - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

আওয়ামী লীগ ১০ বছরের মধ্যে ফিরে আসবে: নুরুল হক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৮৪ Time View

আওয়ামী লীগ ১০ বছরের মধ্যে ফিরে আসবে: নুরুল হক

নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মন্তব্য করেছেন, আওয়ামী লীগ ১০ বছরের মধ্যে পুনরায় ক্ষমতায় ফিরে আসবে। তিনি বলেন, ‘আমাদের দেশের দুইটি বড় রাজনৈতিক দল হল আওয়ামী লীগ এবং বিএনপি। আগে যারা বিএনপিকে সমর্থন করতো না, তারা আওয়ামী লীগকেই সমর্থন করতো। তবে, সবাই অপরাধে যুক্ত ছিল না।’

নুরুল হক নুর আরও বলেন, ‘আমার মতে, যারা সাধারণ ও অপরাধে যুক্ত ছিল না, তাদের নির্বাচন করার অধিকার থাকা উচিত। তাদের নির্বাচনে দাঁড়ানোর অধিকার দেওয়া উচিত। যারা গণহত্যায় বা অন্য কোন অপরাধে জড়িত ছিল না, তারা মনে হয় না পরবর্তীতে আওয়ামী লীগের নাম নিয়েও নির্বাচন করতে চাবে। তারা হয়তো বিএনপি বা অন্য কোনো দলের দিকে যাবে।’

তিনি জাতীয় নির্বাচনের প্রসঙ্গে বলেন, ‘কিছু কিছু জায়গায়, যেমন গোপালগঞ্জে, তাদের সুযোগ দেওয়া যেতে পারে, তবে আমি এটা বলছি না যে আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে কোনো জায়গা দেওয়া উচিত। দেশের সাধারণ জনগণ তাদের জীবন দিয়ে যে পরিবর্তন আনার জন্য আন্দোলন করেছে, সেখানে আওয়ামী লীগকে কোনোভাবেই জায়গা দেওয়া যাবে না।’

নুরুল হক নুর আরও সতর্ক করে বলেন, ‘যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, তবে তারা আবার ক্ষমতায় আসলে আমাদের বিরুদ্ধে মামলা করবে। তাহলে আমরা এত কষ্ট করে আন্দোলন করলাম, জীবন দিলাম, তার কী মানে হবে?’

তিনি বলেন, ‘কিছু রাজনৈতিক দল এখন সুবিধাবাদী হয়ে উঠেছে। তারা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, অথচ তাদের মূল উদ্দেশ্য হল আওয়ামী লীগের ভোটগুলো হাতিয়ে নেওয়া। এটা স্পষ্টতই জুলাই আন্দোলনের সাথে প্রতারণা।’

সূত্র- ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)